নিউজ পোল ব্যুরো: ভোটের মুখে ফের প্রশাসনিক মহলে বড়সড় রদবদল (WB Election 2026)। নির্বাচন কমিশনের নির্দেশে এক ধাক্কায় রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হল (DIG Transfer)। ভোেট ঘোষণার পর থেকেই রাজ্য প্রশাসনে লাগাতার হস্তক্ষেপ করছে কমিশন, আর এবার সেই ধারাবাহিকতায় নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Election Commission) । এর আগে ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গেই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয় (WB Election 2026)। এমনকি কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং বিভিন্ন জেলার পুলিশ সুপারদের রাতারাতি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন (WB Election 2026)। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হন এবং কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন (Mamata Banerje)।
আরও পড়ুন : Supplementary List: ২১ লক্ষ নামের নিষ্পত্তি সম্পূর্ণ, ভোটের আগে কবে প্রকাশ পাবে সাপ্লিমেন্টারি তালিকা?
এর মাঝেই ফের নতুন করে পাঁচটি রেঞ্জে ডিআইজি বদলির নির্দেশ জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) বিজ্ঞপ্তি অনুযায়ী, রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাঠোর অমিতকুমার ভরত। মুর্শিদাবাদ রেঞ্জে ডিআইজি পদে আসছেন অজিত কুমার যাদব। বর্ধমান রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পাণ্ডেকে। প্রেসিডেন্সি রেঞ্জের নতুন ডিআইজি হচ্ছেন কংকর প্রসাদ বাড়ুই এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে নিয়োগ করা হয়েছে অঞ্জলি সিংকে। নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে দাবি নির্বাচন কমিশনের। কমিশনের মতে, ভোেট প্রক্রিয়াকে স্বচ্ছ ও অবাধ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে রাজ্যের শাসকদল এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে (WB Election 2026)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
একাংশের মতে, ভোটের আগে এ ধরনের প্রশাসনিক রদবদল নতুন কিছু নয়, তবে এত ঘনঘন বদল রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক তরজা তীব্রতর হচ্ছে। আগামী দিনে এই ইস্যু যে আরও বড় আকার নেবে, তা বলাই যায়।
