Supplementary List: ২১ লক্ষ নামের নিষ্পত্তি সম্পূর্ণ, ভোটের আগে কবে প্রকাশ পাবে সাপ্লিমেন্টারি তালিকা?

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যজুড়ে জোর প্রস্তুতি শুরু হলেও লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত (Election Commission)। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও বহু মানুষের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়ে যাওয়ায় রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটার সবার মধ্যেই বাড়ছে উদ্বেগ। নির্বাচন কমিশনের (Election Commission) বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা প্রক্রিয়া ঘিরে এখন চর্চা তুঙ্গে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল (Voter List)। অর্থাৎ, তাদের ভোটাধিকার থাকবে কি না, তা তখনও নিশ্চিত ছিল না। এরপর গত দু’সপ্তাহ ধরে এই নামগুলির তথ্য যাচাইয়ের কাজ চালাচ্ছেন নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। কমিশনের (Election Commission) সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ২১ লক্ষ নামের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। ফলে এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নির্ধারণের পথে কিছুটা অগ্রগতি হলেও এখনও বহু পথ বাকি।

আরও পড়ুন : Instagram : ইনস্টাগ্রামে বন্ধ হচ্ছে ডিফল্ট এনক্রিপশন! আপনার চ্যাট নিরাপদ থাকবে কি? জানুন

সবচেয়ে বড় প্রশ্ন এখন, যাদের নামের নিষ্পত্তি হয়েছে তাদের নিয়ে কবে প্রকাশ পাবে সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List)। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষের পথে। জুডিশিয়াল অফিসাররা খুব শীঘ্রই তাদের রিপোর্ট কমিশনের হাতে তুলে দেবেন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি সপ্তাহের শেষেই, অর্থাৎ শুক্রবার বা শনিবার নাগাদ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে (Supplementary List)। তবে উদ্বেগের জায়গা এখনও বড়। কারণ প্রায় ৩৯ লক্ষ ভোটারের নাম এখনও বিবেচনাধীন তালিকাতেই রয়েছে। এর মধ্যেই আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারিত। ফলে এত কম সময়ের মধ্যে বাকি সমস্ত নামের নিষ্পত্তি করা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, যাদের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়বে, তাদের জন্য ট্রাইবুনালে আবেদন করার সুযোগ থাকছে (Supplementary List)। কিন্তু সেই প্রক্রিয়া কবে শুরু হবে এবং কতটা সময় লাগবে, তা এখনও স্পষ্ট নয়। এই নিয়েই বাড়ছে অনিশ্চয়তা। এদিকে, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে (Election Commission)। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, কমিশন কীভাবে আদালতের সঙ্গে সমন্বয় করে এই বিশাল প্রক্রিয়া চালাচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা নেই। পাশাপাশি, যাদের নাম বাদ পড়বে তাদের পর্যাপ্ত সময় দেওয়া হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। ভোটের আগে এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ এখন নির্ভর করছে কমিশনের আগামী কয়েক দিনের সিদ্ধান্তের উপরই।