BJP Candidate List: বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক আজ, আসতে পারে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিজেপির প্রার্থী তালিকা (BJP Candidate List) ঘিরে জল্পনা তীব্র হচ্ছে। জানা গিয়েছে, আজ বুধবার দিল্লিতে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর পরেই বাংলার দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশের (BJP Candidate List) সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতেই অথবা আগামীকাল, বৃহস্পতিবারের মধ্যে গেরুয়া শিবির নতুন তালিকা ঘোষণা করতে পারে।

আরও পড়ুন: Election 2026: ভবানীপুরে জোড়াফুলের আত্মবিশ্বাস, শমীকের নিশানায় মুখ্যমন্ত্রী

এর আগে বিজেপি ইতিমধ্যেই রাজ্যের ১৪৪টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা (BJP Candidate List) করেছে। ফলে বাকি প্রায় ১৫০টি আসন নিয়েই এখন চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, দ্বিতীয় দফাতেই কি এই সমস্ত আসনের প্রার্থী তালিকা একসঙ্গে প্রকাশ করা হবে, নাকি ধাপে ধাপে আরও কয়েকটি তালিকা সামনে আনা হবে। দলীয় শীর্ষ সূত্রের ইঙ্গিত, অধিকাংশ আসনের প্রার্থী এই দফাতেই চূড়ান্ত করার লক্ষ্য রাখা হয়েছে।

তবে অভ্যন্তরীণ পরিস্থিতি একেবারে মসৃণ নয় বলেই খবর। একাধিক কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে মতভেদ তৈরি হয়েছে। কোথাও স্থানীয় নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের মতের অমিল, আবার কোথাও একাধিক দাবিদার থাকায় সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। এই জটিলতা কাটাতেই বৈঠকের আগে ও পরে জোর তৎপরতা চালাচ্ছে দল। সব মিলিয়ে, বিজেপি দ্রুত সমস্যার সমাধান করে প্রার্থী তালিকা ঘোষণা করতে চাইছে, যাতে নির্বাচনী প্রচারে কোনও দেরি না হয় এবং মাঠে নেমে সংগঠনকে আরও সক্রিয় করা যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole