Election 2026: ভবানীপুরে জোড়াফুলের আত্মবিশ্বাস, শমীকের নিশানায় মুখ্যমন্ত্রী

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সামনেই বিধানসভা নির্বাচন। গতকাল প্রকাশ হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিপরীতে ভবানীপুরে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রার্থী তালিকা প্রকাশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২০২১ সালের তুলনায় এবার ভবানীপুরে আরও বড় ব্যবধানে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন। সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পর শুভেন্দু অধিকারীর ভবানীপুর প্রার্থী হওয়ার খবর সামনে আসে। এর ফলে পাঁচ বছর পর রাজ্যের মানুষকে মমতা বনাম শুভেন্দু দ্বৈরথ দেখতে হবে। মঙ্গলবার কালীঘাটে তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নে মমতা স্পষ্টভাবে বলেন, “এটা নিয়ে প্রশ্ন করবেন না। আমি ভবানীপুরে তৃণমূলের প্রার্থী। মানুষের প্রতি আমার বিশ্বাস আছে। আমি ৩৬৫ দিন মানুষের জন্য কাজ করি। দুর্গাপুজো, কালীপুজো, ঈদ-সব দায়িত্ব পালন করি। আমার কাছে এটি এক দিনের লড়াই নয়।”

আরও পড়ুন: Election 2026: নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত বৈশালী ডালমিয়ার, সমীক ভট্টাচার্যকে লিখলেন চিঠি! কি লিখলেন জানেন?

মমতা আরও বলেন, “ভবানীপুরে এবার অনেক বেশি ভোটে জয়ী হব। আমরা ২৯৪টি আসনে লড়াই করছি, ভবানীপুর তার মধ্যে লিড করবে।” উল্লেখ্য, ২০২১ সালে ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় ২৮ হাজারের বেশি ভোটে জয়ী হন, পরে মমতা উপনির্বাচনে ৫০ হাজারের বেশি ভোটে জয় পান। ২০২৪ সালের লোকসভা ভোটে জোড়াফুলও ভবানীপুরে ৮ হাজারের বেশি ভোটে লিড নিয়েছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এবার শুভেন্দু নন্দীগ্রাম ও ভবানীপুর-দু’টি আসনে প্রার্থী হয়েছেন। তৃণমূল নেতৃত্ব দৃঢ়প্রত্যয়ী, মমতা বড় ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদী। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) চূড়ান্ত তালিকা অনুযায়ী, ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গেছে। তবু মমতা বলেন, “ভোেট এক হলেও আমি জয়ী হব।”ভবানীপুরে প্রচারের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে জোড়াফুলের প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে। মমতা জানান, “মানুষের উপরে যে বিষয় আঘাত হানে, তা নিয়ে প্রতিবাদ আগে দরকার। গ্যাসের দাম বৃদ্ধি ও গ্যাসের আকাল নিয়ে আমরা প্রতিবাদ কর্মসূচি করেছি। প্রচারের সূচি ঠিক হলে তা জানিয়ে দেব।”

এই নির্বাচনে ভবানীপুর কেন্দ্র রাজনীতির নজরকাড়া সংঘর্ষের মঞ্চ হয়ে উঠেছে, যেখানে মমতার অভিজ্ঞতা ও শুভেন্দুর নতুন উদ্যম সরাসরি মুখোমুখি হবে।