নিউজ পোল ব্যুরো:রবিবার রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari protest) তৃণমূলের মহিলাকর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন। অভিযুক্তরা তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করে বলে অভিযোগ। শুভেন্দুর দাবি, তাঁর উপর দু’বার হামলার চেষ্টা হয়েছে। দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে হঠাৎ রাস্তা ঘেরাও করে তৃণমূলের মহিলাকর্মীরা। হাতে প্লাকার্ডে লেখা:“বাংলার শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করুন, তার পর রাজনীতি করুন,”“বাংলার গরিব মানুষের ঘরের টাকা দিন, তার পর রাজনীতি করুন,”“১০০ দিনের টাকা দিন” ইত্যাদি। তাদর অভিযোগ, শুভেন্দু এবং বিজেপি বিদ্বেষমূলক রাজনীতি করছে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/19/anubrata-mondal-announces-saihtia-candidate/
অন্যদিকে, শুভেন্দু (Suvendu Adhikari protest) কালীপুজোর উদ্বোধনের পরে বলেন, “আমার গাড়িতে নয়, আমার উপর হামলা হয়েছে। আমি গাড়ির ভিতরে ছিলাম, তাই কিছু হয়নি। এরা বর্বর। আমাকে ধর্ম পালনে বাধা দিচ্ছে। দুই জায়গায় আমাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পারবে না।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
তিনি আরও বলেন, “এখানে রাজনৈতিক কর্মসূচি করতে আসিনি, ধর্ম পালন করতে এসেছিলাম। তারপরও হামলা হচ্ছে। এই রাজ্যে হিন্দুদের ধর্ম পালন করা যাচ্ছে না। আমাদের রাজ্যে কোথাও মহিলারা নিরাপদ নন। দক্ষিণ ২৪ পরগনায় সমস্ত হিন্দু একত্রিত হতে হবে। অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। তৃণমূল বা সিপিএম—যে দলেরই হোক, একবার ভাবুন।”
শুভেন্দু আরও ঘোষণা করেন, কালীপুজোর পর তিনি আবার এলাকা ঘুরবেন এবং এবার দলীয় পতাকা নিয়ে উপস্থিত হবেন।
রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দুর অভিযোগ ও তৃণমূলের বিক্ষোভ আগামী নির্বাচনের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।
