নিউজ পোল ব্যুরো: ভরা শীতের মরশুমে দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন চমক! বড়পর্দায় আসতে চলেছে এক গা ছমছমে ভৌতিক সিনেমা (Horror Movie) ভানুপ্রিয়া ভূতের হোটেল। পরিচালনায় আছেন জনপ্রিয় পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। বড়দিন (Christmas Release)-এ এই হরর-কমেডি ছবি (Bhanupriya Bhooter Hotel) মুক্তি পাওয়ার আগেই ছবির মোশন পোস্টার (Motion Poster) প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে দর্শকদের মধ্যে উন্মাদনা।

ভৌতিক ঘরানার (Horror Genre) ছবিতে এই প্রথমবার হাত দিল প্রযোজক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ভূত চতুর্দশীর (Bhoot Chaturdashi) দিনেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হয়েছে সিনেমার মোশন পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে একটি বিশাল প্রাসাদের সিঁড়িতে কিছু চরিত্র দাঁড়িয়ে আছে রহস্যময় আবহে। আর তার মাঝখানে ছবির দুই জুটি বনি সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জী একদিকে, আর সোহম মজুমদার ও মিমি চক্রবর্তী অন্যদিকে নাচের ভঙ্গিমায়। ভৌতিকতার সঙ্গে রোমান্স ও হাস্যরস মিশিয়ে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ।
আরও পড়ুন:Weather update : ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কালীপুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
মোশন পোস্টারের (Teaser) অন্ধকার, ছায়া আর রহস্যময় প্রাসাদের গা ছমছমে আবহই যেন ইঙ্গিত দিচ্ছে— বড়দিনে (Christmas 2025) দর্শকরা পাবেন ভয়ের সঙ্গে এক টুকরো মজাও। হরর-কমেডি এই ছবিতে ভয়ের পাশাপাশি থাকবে প্রচুর হাস্যরস ও বিনোদনের উপাদান (Entertainment Element)। এই সিনেমায় অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় তারকারা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), সোহম মজুমদার (Soham Majumdar), বনি সেনগুপ্ত (Boni Sengupta), অনামিকা সাহা (Anamika Saha), মানসী সিনহা (Mansi Sinha) ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)-সহ আরও অনেকে।

উল্লেখ্য, এটি পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের সঙ্গে উইনডোজ প্রোডাকশনের প্রথম কাজ নয়। এর আগেও তিনি এই সংস্থার প্রযোজনায় ব্রহ্মা জানেন গোপন কম্মটি (Brahma Janen Gopon Kommoti), ফাটাফাটি (Fatafati) এবং বাবা বেবি ও (Baba Baby O)-এর মতো জনপ্রিয় ছবি পরিচালনা করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এইবার তিনি শীতের রাতে (Winter Release) দর্শকদের জন্য নিয়ে আসছেন ভয়ের মোড়কে কমেডির নতুন স্বাদ। সিনেমার চিত্রনাট্য (Screenplay) এবং সংলাপ (Dialogues) লিখেছেন জিনিয়া সেন ও গোধূলী শর্মা। সব মিলিয়ে বড়দিনে দর্শকদের জন্য এক রোমাঞ্চকর, রসালো ও রহস্যে ভরা অভিজ্ঞতা অপেক্ষা করছে- ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মুক্তির দিনগোনা এখন শুধু সময়ের অপেক্ষা।
