Aryan Khan: পরিচালক রূপে আত্মপ্রকাশ আরিয়ান খানের

পেজ 3

নিউজ পোল ব্যুরো: শাহরুখ খানের নাম শুনলেই মনে আসে বিনয়, সৌজন্য আর মানুষের প্রতি আন্তরিকতা। বলিউডের ‘বাদশা’ শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও সেই একই রকম মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন ভক্তদের এবং সহকর্মীদের মনে। তাঁর পুত্র আরিয়ান খানও যে বাবার মতোই স্বভাবের, তা স্পষ্ট হয়ে গেল সম্প্রতি ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রচার ঝলক উন্মোচনের অনুষ্ঠানে।

আরও পড়ুন: Swara Bhaskar: ‘সব মানুষই উভকামী!’ ডিম্পলকে নিয়ে স্বরার মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া

প্রথমবার পরিচালকের আসনে বসে আরিয়ান জানালেন নিজের আন্তরিক অভিজ্ঞতার কথা।সেদিন মঞ্চে উঠেই করজোড়ে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের কাছে ক্ষমা চাইলেন তিনি। স্বীকার করলেন, প্রথমবার মঞ্চে কথা বলতে গিয়ে প্রচণ্ড নার্ভাস বোধ করছেন। মাইক হাতে নিয়ে আরিয়ান বললেন, “হ্যাঁ, আমি নার্ভাস। বক্তৃতা দেওয়ার জন্য টানা প্র্যাকটিস করে যাচ্ছি। এমনকি টেলিপ্রম্পটারে সব লিখে রেখেছি। কিন্তু যদি হঠাৎ বৈদ্যুতিন সংযোগ কেটে যায়, তবে আমার হাতে বিকল্প কিছু থাকবে না, কারণ কাগজে কিছু লিখে আনিনি। ভুল হলে কিন্তু বাবা তো আছেনই।” তারপরই আবার যোগ করলেন, “যদি এত কিছুর পরও ভুল হয়ে যায়, আমাকে ক্ষমা করবেন।

প্রথমবার মঞ্চে কথা বলছি, তাই নার্ভাস লাগছেই।”এই অকপট স্বীকারোক্তিই মুহূর্তে জয় করে নেয় সবার মন। বিনয়ের মধ্য দিয়েই মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়—আরিয়ান যেন সেই পাঠই পড়ালেন। মঞ্চের এককোণায় তখন অস্ত্রোপচার করা হাত নিয়ে দাঁড়িয়ে ছিলেন শাহরুখ খান। ছেলের চোখেমুখে মিশ্র অনুভূতি—উত্তেজনা, গর্ব আর খানিকটা ভয়।আরিয়ান জানান, বিগত চার বছর ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ‘ব্যাডস অফ বলিউড’-এর জন্য।

অবশেষে বহু আলোচনার পর সিরিজের প্রথম ঝলক সামনে এল, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। প্রচার অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো।সিরিজে কৌতুকরসের আবরণে তুলে ধরা হয়েছে বলিউডের কঠিন বাস্তবতা। কোথাও রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির সংগ্রামের গল্প, কোথাও বা এক তারকার উত্থানের কাহিনি।

গ্ল্যামার, স্টারডম, রোম্যান্স, অ্যাকশন, ব্রোম্যান্স থেকে শুরু করে বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জির হুল্লোড়—সবই ধরা দিয়েছে এই সিরিজে।অনুষ্ঠানের শেষে মা-বাবা গৌরী ও শাহরুখকে সঙ্গে নিয়ে একফ্রেমে ধরা দিলেন আরিয়ান। তার সহজ-সরল স্বভাব, প্রথম পরিচালনার অভিজ্ঞতা আর বিনয়ী ব্যবহারেই স্পষ্ট—তিনি বাবা শাহরুখ খানের উত্তরাধিকার বহন করছেন যথাযথভাবেই। এখন শুধু অপেক্ষা মুক্তির দিনের, যখন দর্শকরা দেখতে পাবেন চার বছরের শ্রমের ফল—‘ব্যাডস অফ বলিউড’।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole