নিউজ পোল ব্যুরো: বুধবার প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে NDA জোটের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণণ জমা দিয়েছেন। উপস্থিত ছিলেন কেন্দ্রের শীর্ষ বিজেপি নেতারা। রাজনৈতিক মহল বলেছিল মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বিরোধীদের ক্ষমতা প্রদর্শন করেছে শাসক। তবে বিরোধীরাও কম যান না। ঠিক একদিন পরেই। উপ-রাষ্ট্রপতি হওয়ার লড়াইয়ে সিপি রাধাকৃষ্ণণের বিরুদ্ধে লড়াই করতে সনিয়া গান্ধী সহ বাকি বিরোধী দলের নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন ইন্ডিয়া জোটের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী (NDIA Bloc VP Candidate) সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি (অবসরপ্রাপ্ত) বি সুদর্শন রেড্ডি ( B Sudershan Reddy)।
লক্ষ্মীবারে সকাল সকাল ১১:৩০ নাগাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী তার নথিপত্র উপস্থাপন করেছেন। এই মনোনয়ন জমা দেওয়ার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, এনসিপি নেতা শরদ পাওয়ার, তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় সহ এসপি সাংসদ রাম গোপাল যাদব, ডিএমকে সাংসদ তিরুচি শিবা, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এবং অন্যান্য ইন্ডিয়া ব্লক নেতারাও উপস্থিত ছিলেন। বি সুদর্শন রেড্ডি ( B Sudershan Reddy) তার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং দলীয়ভাবে সমর্থন পাওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করেন যে উপরাষ্ট্রপতি পদের নির্বাচন সংখ্যার চেয়ে আদর্শের প্রতিযোগিতা। বলেছেন, “সংখ্যা গুরুত্বপূর্ণ…অবশ্যই, আমি আশাবাদী। যেহেতু আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই, তাই আমার বিশ্বাস সবাই আমাকে সমর্থন করবে…আমি গতকালই স্পষ্ট করে বলেছি। এটি আদর্শের লড়াই।”
উপ-রাষ্ট্রপতি নির্বাচন ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং একই দিনে ভোট গণনা হবে। আজ ২১ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, ২১ জুলাই, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে, স্বাস্থ্যগত কারণে জগদীপ ধনখড় পদত্যাগ করার পর পদটি শূন্য হয়ে যায়। সংসদের উভয় কক্ষের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচনী কলেজ দ্বারা উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
