জেসমিনার পরিবারকে দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্যের পাশাপাশি বাবার চাকরির ব্যবস্থা

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:* ঋতব্রত তৃনমূলের উপনির্বাচনী প্রচারেরং সময় দুর্ঘটনায় ছোট্ট জেসমিনা খাতুনের প্রাণহানির পর তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই আশ্বাস অনুযায়ী, জেসমিনার পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। পাশাপাশি, শিশুটির বাবা দুলাল মল্লিকের হাতে তুলে দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার জেসমিনার মায়ের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অন্যদিকে, তাঁর বাবাকে দেওয়া হয়েছে সরকারি চাকরির নিয়োগপত্র। দুর্ঘটনার পর শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই এই পদক্ষেপ।

উল্লেখ্য, রেজিনগরে উপনির্বাচনের প্রচার চলাকালীন একটি প্রচার গাড়ি থেকে চকোলেট ছোড়াকে কেন্দ্র করে দুর্ঘটনা ঘটে। চকোলেট কুড়োতে গিয়ে ভিড়ের মধ্যে গুরুতর আহত হয় ছোট্ট জেসমিনা। প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হয়ে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।