নিউজপোল ব্যুরো: দৈনন্দিন জীবনে ব্যবহৃত পেনকে শিল্পের মাধ্যমে নতুনভাবে তুলে ধরাই শিল্পীর মূল উদ্দেশ্য। অসংখ্য পেন একত্রিত করে দেবী দুর্গার অবয়ব তৈরি করেছেন শিল্পী। তাঁর ভাবনায়, পরিচিত একটি সামগ্রীকে অন্য রূপে উপস্থাপন করা যাতে দর্শকরা আকৃষ্ট হয় এবং কৌতুহলী হয় বিষয়টা নিয়ে।
প্রায় ১৩ হাজার পুনর্ব্যবহৃত প্লাস্টিকের পেন এবং সমসংখ্যক রিফিল দিয়ে তৈরি এই শিল্পকর্ম । লিঙ্ক লিমিটেডের ব্র্যান্ড পেন্টোনিকের সহযোগিতায় শিল্পী চন্দ্রনাথ সাহার পরিকল্পনায় তৈরি হয়েছে ত্রিধারা সম্মিলনীতে এই বিশেষ দুর্গা-ইনস্টলেশন। উচ্চতায় সাড়ে পাঁচ ফুট, প্রস্থে সাড়ে চার ফুট যা ইতিমধ্যেই নজর কাড়ছে দর্শকদের।
তবে এই ইনস্টলেশন মূল দুর্গাপ্রতিমার বিকল্প নয়। মূল প্রতিমা প্রচলিত নিয়মে বিসর্জন দেওয়া হলেও পেন দিয়ে তৈরি শিল্পকর্মটি থেকে যাবে। পুজো শেষে সেটি খুলে উপকরণগুলি পুনর্ব্যবহার করে নতুন পেন তৈরির পরিকল্পনা রয়েছে সংস্থার।
ত্রিধারা সম্বন্ধীয় এই প্রতিমা ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের পাশাপাশি পরিবেশবান্ধব পুনর্ব্যবহারের বার্তাও দিচ্ছে।
