নিউজ পোল ব্যুরো: নিজের বাসভবনেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার হামলার একদিন পরেই বৃদ্ধি করা হল নিরাপত্তা। এবার থেকে দিল্লি পুলিশের বদলে রেখা গুপ্তাকে (Rekha Gupta) নিরাপত্তা দেবে সিআরপিএফ। বিজেপি নেত্রীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। সিআরপিএফ (CRPF) দিল্লি পুলিশের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছে।
এখন থেকে Z ক্যাটাগরির নিরাপত্তা পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে জনশুনানির সময় এক ব্যক্তি রেখা গুপ্তার উপর হামলা চালায় এক ব্যক্তি। মুখ্যমন্ত্রীর চুল ধরে টানা এবং চড় মারার অভিযোগ উঠেছে ৪০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। তার পরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। বুধবার দিনের শুরুতে রেখা গুপ্তার সিভিল লাইনসের বাসভবনে জন সুনওয়াই (জনশুনানি) চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীর হাতে কিছু কাগজপত্র তুলে দেন এবং পরে চিৎকার, চিৎকার এবং আঘাত করেন। সঙ্গে সঙ্গে তাকে সেই জায়গা থেকে সরানো হয় এবং পরে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় হামলাকারী ব্যক্তির নাম রাজেশ খিমজি। তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা।
প্রসঙ্গত, ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় রেখা গুপ্তা বলেছেন, এই হামলা জনগণের সেবা করার তার দৃঢ় সংকল্পের উপর আক্রমণ। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ সকালে জনশুনানির সময় আমার উপর আক্রমণ কেবল আমার উপর আক্রমণ নয়, বরং দিল্লির সেবা করার এবং জনগণের কল্যাণের জন্য কাজ করার আমাদের দৃঢ় সংকল্পের উপর একটি কাপুরুষোচিত প্রচেষ্টা।” তিনি আরও জোর দিয়ে বলেছেন যে এই কর্মসূচি অপরিবর্তিত থাকবে। মুখ্যমন্ত্রী সাফ জানান, “এই ঘটনা তার মনোবল ভেঙে দেয়নি” বুধবার রেখা গুপ্তার উপর হামলার পর তার প্রথম ছবি প্রকাশ পেয়েছে। সেই ঘটনার পর দিল্লির সাতটি লোকসভা বিজেপি সাংসদের সাথে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
