নিউজ পোল ব্যুরো: আই-প্যাক (I-PAC) মামলাকে কেন্দ্র করে ভোটমুখী রাজনীতিতে কেন্দ্র-রাজ্যের সংঘাত ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। সিবিআই (CBI) তদন্তের দাবিকে ঘিরে বিতর্কের মাঝেই আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলার গুরুত্বপূর্ণ শুনানি শুরু হয়েছে। মামলার মূল প্রশ্ন, সত্যিই কি এই মামলায় (I-PAC)সিবিআই তদন্ত প্রয়োজন? এটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ইডি বনাম রাজ্য মামলার পরিপ্রেক্ষিতে আজ আদালতে ধরা পড়েছে মূলত কেন্দ্র বনাম রাজ্য দ্বন্দ্ব। রাজ্য আবেদন করেছে, “দুই সাংবিধানিক সংস্থার মধ্যে বিরোধের সাংবিধানিক ব্যাখ্যা প্রয়োজন। তাই আই-প্যাক (I-PAC) মামলাটি ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠানো হোক।”
আরও পড়ুন: WB Election 2026: ভোটের মুখে ফের পুলিশে রদবদল! একসঙ্গে ৫ ডিআইজি বদলি কমিশনের সিদ্ধান্তে
রাজ্যের পক্ষের আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, “কেন্দ্রের পাল্টা যুক্তি দেওয়ার জন্য আমাদের সময় দেওয়া হোক।” উত্তরে সলিসিটর জেনারেল জানান, “মামলাটি ধীরে করার জন্য সময় চাইছেন, অথচ চার সপ্তাহ সময় পাওয়া সত্ত্বেও আগে কেন করেননি?”
রাজ্যের পক্ষে আইনজীবী মেনকা গুরুস্বামী জানিয়েছেন, “অনেক নতুন নথি এসেছে। আমরা মাত্র ১০ দিন আগে সেগুলো পেয়েছি। তাই সময় প্রয়োজন।” এসজি পাল্টা বলেন, “একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ করছেন। ১৯ তারিখে নথি জমা হয়েছে।” আদালত উল্লেখ করে, “আপনারা চার সপ্তাহ সময় পেয়েছিলেন, তবুও জবাব দেননি? আজই আমরা শুনানি করব।” এইভাবে চলেছে প্রশ্ন-উত্তরের পালাবদল, যেখানে আদালতের পর্যবেক্ষণ এবং রাজ্য ও কেন্দ্রের যুক্তি প্রতিনিয়ত মঞ্চে এসেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
