School news: স্কুলে আর নেই ‘লাস্ট বেঞ্চ’! বীরভূমের স্কুলে অভিনব উদ্যোগ ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: স্কুল (School news) মানেই প্রথম বেঞ্চ আর লাস্ট বেঞ্চের চিরন্তন দ্বন্দ্ব। ‘ফার্স্ট বেঞ্চার’ মানেই মেধাবী আর ‘লাস্ট বেঞ্চার’ মানেই মনোযোগহীন বহুদিন ধরে এমনই ছকবাঁধা ধারণা ছিল আমাদের শিক্ষাব্যবস্থায়। তবে এবার এই পুরনো প্রথার বিরোধিতা করে নজির গড়ল বীরভূমের কয়থা এস এস হাইমাদ্রাসা।

আরও পড়ুন:Divyanka Tripathi: এলভিশকে চিনতে না পারায় বিতর্কে অভিনেত্রী দিব্যাঙ্কা!

এই স্কুলে (School news) পরীক্ষামূলকভাবে চালু হয়েছে অভিনব এক পদ্ধতি ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার’ (No one backbencher)। অর্থাৎ, এখন থেকে আর কোনও পড়ুয়াই থাকবে না পিছনের সারিতে। সবাই সমানভাবে বসবে সামনের বেঞ্চে। শিক্ষক-শিক্ষিকার নজরের বাইরে থাকবে না কেউই। এই ব্যবস্থা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে অভিভাবকদের কাছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী আজাদ জানিয়েছেন, কেরলের কিছু স্কুলে এই ব্যবস্থাটি ইতিমধ্যেই চালু হয়েছে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

কীভাবে সম্ভব এই পরিবর্তন? ক্লাসরুমের (School news) বেঞ্চ সাজানো হয়েছে ইংরেজি অক্ষর ‘U’ আকৃতিতে। ফলে সকল পড়ুয়াই থাকে শিক্ষকের মুখোমুখি, সামনের সারিতেই। পিছনের বেঞ্চে বসে পড়াশোনা না বোঝা, পড়ুয়াকে উপেক্ষা করার মতো সমস্যা এভাবে দূর হচ্ছে বলে মনে করছেন শিক্ষকরা।

এতে যেমন ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ছে, তেমনই পড়াশোনার মানও উন্নত হচ্ছে। স্কুল কতৃপক্ষের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। অন্য স্কুলগুলিও এই ব্যবস্থা গ্রহণ করলে বদলাতে পারে শিক্ষাক্ষেত্রে বহু বছরের পুরনো মানসিকতা। ‘লাস্ট বেঞ্চার’ (last bench) বলে আর কেউ অবহেলিত থাকবে না, এমনটাই আশাবাদ সকলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT