নিউজ পোল ব্যুরো: আজ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক। সেই একই দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঘটনা নিয়ে রাজ্যজুড়ে এসএফআইয়ের ডাকে ছাত্র ধর্মঘটের শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উত্তেজনার আঁচ(Jadavpur Incident) বঙ্গ–রাজনীতিতেও। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতেই রক্তাক্ত হয়েছিল ক্যাম্পাস। এমনকী, বিক্ষোভকারী পড়ুয়াদের ধাক্কাধাক্কিতে আহত হন শিক্ষামন্ত্রীও। সেই আঁচ বিভিন্ন জেলায়। এআইডিএসও(AIDSO) আজ রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। তাকে কেন্দ্র করেই, শিলিগুড়িতে ছড়িয়েছে উত্তাপ।
বাঘা যতীন পার্ক থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা বাস আটকে বিক্ষোভ দেখালে খন্ডযুদ্ধ বাধে। এআইডিএসও এবং তৃনমূল ছাত্রপরিষদের মধ্য সৃষ্টি হয় ঝামেলার। রাস্তায় দাড়িয়ে শুরু হয় বিক্ষোভ। দফায় দফায় অশান্তিকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। কোচবিহারের জেনকিন্স স্কুল মোড় এবং শিলিগুড়ির বাঘাযতীন পার্কের কাছেও অশান্তি দেখা গিয়েছে। বচসা এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এআইডিএসও এবং টিএমসিপি। অন্যদিকে মেদিনীপুরেও এই ঘটনাকে নিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাঁশকুড়া বনমালী কলেজে ব্যাপক মারধর, উত্তেজনা, আহত একাধিক ডি এস ও, এবং তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা।। হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ এর দিকে। পাল্টা হামলার অভিযোগ ডিএসও ছাত্র-ছাত্রীদের দিকেও। কলেজ গেটের সামনে ডি এস ও ছাত্র-ছাত্রীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অন ভয়ের চড়াও ঘটনায় আন্দোলন বিক্ষোভ কর্মসূচি করছিল। আর তারপরেই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা ব্যাপক হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা ডি এস ও ছাত্র-ছাত্রীরাও হামলা চালায় বলে অভিযোগ। পোস্টার প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি ব্যাপক মারধর উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

প্রসঙ্গত, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছিল ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা । গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীকে ঘিরেই শুরু হয় বিক্ষোভ(Jadavpur Incident)। ঘটনা গড়ায় রক্তারক্তি কাণ্ডেও। হাসপাতালে যেতে হয় শিক্ষামন্ত্রীকেও। এখানেই শেষ নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসেও চালানো হয় ব্যাপক ভাঙচুর এবং আগুনও লাগিয়ে দেওয়া হয়। খুলে দেওয়া হয় ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
