Oskars 2025: অস্কারে ডুন ২, উইকেড সহ সেরা ছবির তালিকা জানুন!

breakingnews পেজ 3

নিউজ পোল ব্যুরো: অস্কার ২০২৫- এর (Oskars 2025) বিজয়ীদের তালিকা প্রকাশিত হয়েছে এবং সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে ‘আনোরা’ (Anora), যা সেক্স ওয়ার্কারদের (Sex worker) জীবনের উপর ভিত্তি করে তৈরী একটি শক্তিশালী ছবি। ছবিটি পাঁচটি ক্যাটাগরিতে অস্কার (Oskars 2025) লাভ করেছে, তার মধ্যে সেরা ছবি (Best Picture),সেরা পরিচালক (Best Director) এবং সেরা অভিনেত্রী (Best Actress) সহ উল্লেখযোগ্য পুরস্কারগুলো (Awards) রয়েছে। এছাড়াও,’দ্য ব্রুটালিস্ট’ ছবিটি তিনটি ক্যাটাগরিতে অস্কার জিতেছে,যার মধ্যে সেরা অভিনেতা এবং সেরা চিত্রগ্রহণ অন্তর্ভুক্ত। ‘ডুন:পার্ট টু’,উইকেট’ এবং ‘এমিলিয়া পেরেজ’ ছবিরাও দুটি করে অস্কার পুরস্কারে ভূষিত হয়েছে।

আরও পড়ুন:Srabanti Chatterjee: “ওর যা ইচ্ছে ও তাই করবে”-, ছেলে অভিমন্যুকে নিয়ে কেন‌ এমন‌ মন্তব্য শ্রাবন্তীর?

এবার চলুন,৯৭ তম অস্কারের (Oskars 2025) পুরস্কৃতদের পুরো তালিকা দেখে নিই:

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

সেরা ছবি (Best Picture) : আনোরা
সেরা অভিনেত্রী (Best Actress): মাইকি ম্যাডিসন (আনোরা)
সেরা অভিনেতা (Best Actor): অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা সম্পাদনা (Best Editing): আনোরা
সেরা পরিচালক (Best Director): শন বেকার (আনোরা)
সেরা পোশাক ডিজাইন (Best clothing design): পল টাজওয়েল (এই ক্যাটাগরিতে প্রথমবার একজন আফ্রো আমেরিকান পুরস্কৃত হন)
সেরা অযানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি (Best Animated Short Film): হুসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি (দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস)
সেরা পার্শ্ব অভিনেতা (Best Supporting Actor): কিরান কালকিন (এ রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী (Best Supporting Actress): জো সালদানা (এমিলিয়া পেরেজ)
সেরা চিত্রগ্রহণ (Best Cinematography): দ্য ব্রুটালিস্ট
সেরা আন্তর্জাতিক ছবি (Best International Film): আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য (Best Adapted Screenplay): কনক্লেভ
সেরা মৌলিক চিত্রনাট্য (Best Original Screenplay): আনোরা
সেরা স্বল্পদৈর্ঘ্যের লাইভ অ্যাকশন ছবি (Best Live Action Short Film): আই অ্যাম নট আ রোবট
সেরা মৌলিক গান (Best Original Song): EI MAI (অ্যামিলিয়া পেরেজ)
সেরা মৌলিক সঙ্গীত (Best Original Song): দ্য ব্রুটালিস্ট
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং (Best makeup and hair styling): দ্য সাবস্ট্যান্স
সেরা পোশাক ডিজাইন (Best clothing design): উইকেড
সেরা সাউন্ড (Best sound): ডুন ২
সেরা প্রোডাকশন ডিজাইন (Best Production Design): উইকেড
সেরা ভিজ্যুয়াল এফেক্টস (Best Visual Effects): ডুন ২

এই বছরের অস্কারের (Oskars 2025) আসরে জিতেছে নতুন দৃষ্টিভঙ্গি,বৈচিত্র্য এবং সামাজিক প্রেক্ষাপটের ছবি,যা চলচিত্র শিল্পে নতুন উচ্চতা ধারণ করেছে।

আরও পড়ুন:Vardhan Puri: মোগ্যাম্বোর নাতির অভিনয় যাত্রা! জানুন বিস্তারিত