নিউজ পোল ব্যুরো: ডায়মন্ড হারবারে (Diamond Harbor) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (Higher Secondary Examination Candidates) সুবিধার্থে বিশেষ ব্যবস্থা চালু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে। এখন থেকে শহরের সকল পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য বিনামূল্যে ই-রিকশা (E-rickshaw service) পরিষেবা প্রদান করা হবে।
আরও পড়ুন:Jadavpur Incident: যাদবপুরের প্রতিবাদের ধেউ পড়ল জেলায়
ডায়মন্ড হারবার (Diamond Harbour) শহরে ৫০ টি টোটো এবং পুরো বিধানসভা এলাকায় ১৫০ টিরও বেশি টোটো এই পরিষেবা (Toto Service) প্রদান করবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়া উপলক্ষে এই উদ্যোগ (Initiative) গ্রহণ করা হয়েছে, যাতে ছাত্র-ছাত্রীরা কোনো সমস্যায় না পড়েন এবং সময়মতো পরীক্ষাকেন্দ্রে (Examination Center) পৌঁছতে পারেন।

পরীক্ষার্থীদের সুবিধার্থে স্থানীয় বিভিন্ন স্কুলে টোটো পরিষেবা থাকবে এবং কোনো পরীক্ষার্থীকে ভাড়া দিতে হবে না। তাছাড়া,পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধা (Transportation facilities) নিশ্চিত করতে একটি বিশেষ ক্যাম্পও (Special Camp) চালু করা হয়েছে, যেখানে ছাত্র ছাত্রীরা কোনো সমস্যায় পড়লে তৎক্ষনাৎ সাহায্য পাবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এই বিষয়ে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) তৃণমূল কংগ্রেস নেতা অর্পণ মন্ডল বলেন, ‘আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে এবং পর্যবেক্ষক সামিম আহমেদের (Samim Ahmed) ব্যবস্থাপনায় এই পরিষেবা চালু করেছি,যাতে পরীক্ষার্থীরা কোনো ধরনের যানজট বা অন্যান্য সমস্যা ছাড়াই সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে।’ তিনি আরও জানান, ‘অসুস্থতা বা অন্য কোনো বিপদে পড়লে পরীক্ষার্থীদের জন্য চিকিৎসার ব্যবস্থা এবং অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে।’

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অবিনাশ বেড়া বলেন, ‘বিনামূল্যে টোটো পরিষেবা পাওয়ায় আমরা অনেকেই খুশি। আমারও বেরোতে একটু দেরি হয়েছিল কিন্তু এই টোটো আমাকে দ্রুত পৌঁছে দিয়েছে।’
ডায়মন্ড হারবারের শহরের মানুষের পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগের জন্য পর্যবেক্ষক সামিম আহমেদ প্রশংসিত হচ্ছেন।
