নিউজ পোল ব্যুরো: মালদহে বিজেপি(BJP) বিধায়কের সোশ্যাল মিডিয়ার(Social Media) ফেসবুক(Facebook) অ্যাকাউন্ট অফিসিয়াল পেজ হ্যাকের(Hack) অভিযোগ উঠেছে(BJP MLA Facebook Account Hacked)। একের পর এক ঘটনা সামনে আসতেই বিধায়ক ও তার পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিধায়কের পরিবার এই ঘটনার অভিযোগ জানায় সাইবার ক্রাইম(Cyber Crime) থানায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রথমে বাড়িতে দুষ্কৃতী হামলা এবং তার কিছুদিন পরে গাড়িতে নাশকতার(Vandalism) চেষ্টা। এবার বিধায়কের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা। বিধায়ক চিন্ময় দেব বর্মন ইতিমধ্যেই সাইবার ক্রাইম(Cyber Crime) থানায় এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। একের পর এক এই ধরনের ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই গাজোল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:- Coochbehar: ধর্মঘট নাকি বিশৃঙ্খলা? ছাত্র সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার
বিজেপি(BJP) বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেছেন “সামনের বছর রয়েছে বিধানসভার নির্বাচন(Assembly Election)। এই আসন্ন বিধানসভা নির্বাচনে আমার নাম খারাপ করার জন্যই কেউ পরিকল্পিত ভাবে ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করেছে। আমার অ্যাকাউন্ট থেকে আমার নিজের কাজকর্মের পাশাপাশি দলীয় বিভিন্ন বিষয় আমি শেয়ার করি। এই পরিকল্পিত হ্যাকের পিছনে অনেক কারণই থাকতে পারে। কেউ হয়তো এই ভুয়ো অ্যাকাউন্টগুলো (BJP MLA Facebook Account Hacked) ব্যবহার করে আমার এবং আমার দলের নামে খারাপ জিনিস(Negetive Propaganda) ছড়াতে চাইছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমাদের নিয়ে যাতে খারাপ হয় সেই জন্যই এমন চেষ্টা করা হয়েছে। এই বিষয় নিয়ে আমি ও আমার পরিবার যথেষ্টই আতঙ্কে রয়েছি।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
চিন্ময় দেব বর্মন লিখিত ভাবে বিষয়টি মালদা সাইবার ক্রাইম(Cyber Crime) থানায় জানিয়েছেন। পাশাপাশি এই বিষয়টি তিনি বিজেপি দলের সভাপতি এবং রাজ্য নেতৃত্বকেও জানিয়েছেন। এই বিষয় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসিস কুন্ডু(Ashish Kundu) জানান বিজেপি বিধায়ককে কারও হয়তো পছন্দ নয়। পুলিশকে এই বিষয়টা(BJP MLA Facebook Account Hacked) নিয়ে তিনি জানাবেন। মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং খুব শীঘ্রই অভিযুক্তকে(Accused) গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
