Coochbehar: ধর্মঘট নাকি বিশৃঙ্খলা? ছাত্র সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: কোচবিহারের (Coochbehar) জেনকিন্স স্কুলে (Jenkins School) তৃণমূল ছাত্র পরিষদ (Trinamool Student Council) এবং AIDSO ছাত্র সংগঠনের মধ্যে তান্ডবের (Riot) ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, এই সংঘর্ষের ফলে স্কুল চত্বরে অশান্তির সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ। কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং দুই ছাত্র সংগঠনকে (Student organization) আটক করে।

আরও পড়ুন:Eastern Railway: ৩ মার্চ থেকে ৪ মার্চ ট্রেন চলাচলে বড় প্রভাব!

AIDSO-র পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা কোচবিহারের (Coochbehar) জেনকিন্স স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করতে সেখানে উপস্থিত ছিল। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ (Trinamool Student Council) তাদের উপর হামলা চালায়,যা পরিস্থিতির অবনতি ঘটায়। অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, তারা ধর্মঘট (Strike) পালন করতে এসেছিল এবং AIDSO তাদের বিরোধিতা (Opposition) করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল,তাই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এই সংঘর্ষের প্রেক্ষিতে রাজনৈতিক চাপানউতোর (Political pressure) বাড়ে। AIDSO এবং তৃণমূল ছাত্র পরিষদ দু দলেরই কর্মীরা একে ওপরের বিরুদ্ধে অভিযোগ তোলে,যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জানায়, এই ধরনের সংঘর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে (Coochbehar) অশান্তির সৃষ্টি করতে পারে এবং তাদের লক্ষ থাকবে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে।

এছাড়া কিছু শিক্ষার্থী এবং অভিভাবকরা এই পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েছেন। কারণ তারা মনে করেন যে, ছাত্র সংগঠনগুলির (Student organization) মধ্যের এমন সহিংসতা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে । তারা কর্তৃপক্ষের কাছে এই সংঘর্ষের সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সংগঠনগুলির (Political organization) মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

আরও পড়ুন:Epic Controversy: মমতার অভিযোগ, এপিক নম্বর নিয়ে কমিশনের ব্যখ্যায় নতুন ঝড়