নিউজ পোল ব্যুরো: রবিবার সকালে দিল্লি(Delhi) থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার(Indore flight (AI 2913)) একটি যাত্রীবাহী বিমানে ঘটে গেল বড়সড় বিপদের আশঙ্কাজনক ঘটনা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এআই ২৯১৩ ফ্লাইটের ককপিট কর্মীরা দেখতে পান বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন লেগেছে। মুহূর্তেই পাইলটরা জরুরি পদক্ষেপ নেন এবং ইঞ্জিনটি বন্ধ করে দেন। একই সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে দিল্লিতে(Delhi)ফিরিয়ে আনা হয়।
আরও পড়ুন: Weather Update: ছুটি নেওয়ার ইচ্ছাই নেই বৃষ্টির, জেনে নিন ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া
এয়ার ইন্ডিয়ার(Air India) পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের সমস্ত যাত্রী এবং ক্রু সদস্য নিরাপদ আছেন। বিমানটিকে অবতরণের পরই গ্রাউন্ডেড করা হয়েছে এবং পরিদর্শনের কাজ চলছে। পাশাপাশি যাত্রীদের বিকল্প বিমানে ইন্দোরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার(Air India) মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করছেন এবং যাত্রী ও ক্রুদের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।ঘটনার সময় বিমানে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কারণ বিমানে মোট দুটি ইঞ্জিন থাকায় একদিকে সমস্যা হলেও অন্য ইঞ্জিনের(engine)কারণে বিমানটি মাঝ আকাশে স্থিতিশীল ছিল।
বিশেষজ্ঞদের মতে, যদি আগুন ছড়িয়ে পড়ত কিংবা বা দিকের ইঞ্জিনে(engine) সামান্যতম ত্রুটি দেখা দিত, তাহলে এই ঘটনা ভয়াবহ দুর্ঘটনায় রূপ নিতে পারত।তবে দ্রুত বুদ্ধিমত্তা ও দক্ষতার পরিচয় দিয়ে পাইলটরা বিমানটিকে সুরক্ষিতভাবে মাটিতে নামাতে সক্ষম হন। বিমানটি নিরাপদে অবতরণ করার পরেই যাত্রীরা অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এই ঘটনায় বড়সড় বিপদ এড়ানো গেলেও, যাত্রী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এয়ার ইন্ডিয়ার এই ঘটনাটি দেখাল যে আধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ পাইলটের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। যদিও যাত্রীদের ভোগান্তি কম নয়, তবুও সকলের নিরাপত্তাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় স্বস্তির বিষয়।
