Jharkhand: ১ কোটির ‘মাথার দাম’! ঝাড়খণ্ডে যৌথবাহিনীর অভিযান, খতম শীর্ষ মাওবাদী নেতা সহ আরও ২ জন

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ফের বড় সাফল্য। ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগে যৌথবাহিনীর অভিযানে নিকেশ হলেন তিন জন শীর্ষ মাওবাদী (Maoist) নেতা। এদের মধ্যে একজন, সহদেব সোরেন—যার মাথার দাম ছিল ১ কোটি টাকা—ছিলেন নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল নিরাপত্তা বাহিনী। অবশেষে সোমবার সকালে (Jharkhand) হাজারিবাগের কারান্ডি গ্রামে তার অবস্থান চিহ্নিত হওয়ার পর শুরু হয় অভিযান।

আরও পড়ুন: PM Modi: নিশ্ছিদ্র নিরাপত্তায় মোদীর কলকাতা সফর, সেনা সম্মেলনে পূর্ব সীমান্তে চিন-বাংলাদেশ হুমকির প্রেক্ষিতে কড়া বার্তা

সকাল ৬টার সময় শুরু হয় যৌথবাহিনীর গোপন অভিযান। COBRA ব্যাটালিয়ন, গিরিডি ও হাজারিবাগ থানার পুলিশ একযোগে পৌঁছয় সীমান্ত ঘেঁষা এলাকায়। জঙ্গলে ঢুকতেই শুরু হয় তীব্র গুলির লড়াই, যা মিনিট কয়েকের মধ্যেই রূপ নেয় প্রাণঘাতী সংঘর্ষে। ঘটনাস্থলেই নিহত হন সহদেব সোরেন।

এছাড়াও খতম করা হয়েছে আরও দুই মাওবাদী (Maoist) নেতাকে—রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল (যার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা) এবং বীরসেন গানঝু ওরফে রামকেলাওয়ান। রঘুনাথ ছিলেন বিহার-ঝাড়খণ্ড (Jharkhand) বিশেষ এরিয়া কমিটির সদস্য এবং বীরসেন ছিলেন ওই এলাকার জোনাল কমিটির সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) যে ‘মাওবাদী-শূন্য’ ভারতের লক্ষ্যে কাজ করছেন, এই অভিযান যেন তারই এক বাস্তব প্রতিচ্ছবি। কেন্দ্রের নিরাপত্তা বাহিনী ও রাজ্য পুলিশের এই সমন্বিত প্রচেষ্টায় একের পর এক শীর্ষ মাওবাদী নেতৃত্ব ধরা পড়ছে বা খতম হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই ঘটনার সপ্তাহখানেক আগেই তেলেঙ্গানায় (Telengana) আত্মসমর্পণ করেছেন কুখ্যাত মাওবাদী নেতা কিষেণজির স্ত্রী সুজাতা, যার মাথার দামও ছিল ১ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে মাওবাদী সংগঠনের ভিতরকার নেতৃত্বে বিভাজন ও গোষ্ঠী দ্বন্দ্ব বেড়েছে। তারই প্রভাবে কেউ কেউ ফিরছেন মূলস্রোতে, কেউ আবার পড়ছেন নিরাপত্তা বাহিনীর নিশানায়।