PM Modi: নিশ্ছিদ্র নিরাপত্তায় মোদীর কলকাতা সফর, সেনা সম্মেলনে পূর্ব সীমান্তে চিন-বাংলাদেশ হুমকির প্রেক্ষিতে কড়া বার্তা

কলকাতা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: চিন সীমান্তে টানাপোড়েন, বাংলাদেশে চীনা সামরিক প্রভাব এবং নেপালের রাজনৈতিক পালাবদলের আবহে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এবার সরাসরি নজরদারিতে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনদিনের একটি গুরুত্বপূর্ণ সেনা সম্মেলনে যোগ দিতে রবিবার সন্ধ্যায় কলকাতায় (Kolkata) এসে পৌঁছেছেন তিনি। ফোর্ট উইলিয়ামে (বিজয় দুর্গ) শুরু হওয়া এই সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval), প্রতিরক্ষা সচিব, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন বাহিনীর প্রধানরা একযোগে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: Nepal: শান্তির জন্য সংগ্রাম, মৃতদের পরিবারকে ১০ লক্ষ সহায়তার ঘোষণা কারকির

এই উচ্চপর্যায়ের দ্বিবার্ষিক বৈঠকের মূল লক্ষ্য ভারতের সশস্ত্র বাহিনীর কাঠামোগত সংস্কার, কৌশলগত রূপান্তর এবং ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা স্থাপন। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র অভ্যন্তরীণ সংস্কার নয়, এই মুহূর্তে ভারতের সামনে দাঁড়িয়ে থাকা ‘তিন ফ্রন্ট যুদ্ধ পরিস্থিতি’ — পূর্ব লাদাখে চিনা আগ্রাসন, বাংলাদেশের চীনা সামরিক উপস্থিতি এবং নেপালের অস্থিরতা — এই সব কিছুর মোকাবিলায় সেনার কৌশল কতটা প্রস্তুত, তা সরেজমিনে খতিয়ে দেখতেই মোদীর (PM Modi) এই সফর।

সম্মেলনের গুরুত্বপূর্ণ দিকগুলো:

চিন-বাংলাদেশ হুমকি: সম্প্রতি জানা গিয়েছে, বাংলাদেশে ‘চিকেনস নেক’-এর একেবারে কাছে একটি বিমানঘাঁটি তৈরি করতে চলেছে চিন। এটি ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা।

ফোকাসে পূর্ব সীমান্ত: ফোর্ট উইলিয়ামের এই বৈঠকে পূর্বাঞ্চলীয় কমান্ডের কর্তারাও থাকছেন। ফলে চিন সীমান্ত এবং উত্তর-পূর্বের কৌশলগত রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হবে।

মোদীর সেনা বার্তা: সম্মেলনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী (PM Modi) আধুনিক যুদ্ধনীতি, ইন্টিগ্রেটেড থিয়েটার কম্যান্ড, এবং প্রতিরক্ষা পরিকাঠামোর দ্রুত আধুনিকীকরণের উপর জোর দিতে পারেন।

রাজনৈতিক প্রেক্ষাপট: দলীয় কোনও কর্মসূচি না থাকলেও বিজেপি সমর্থকদের ভিড়ে দমদম বিমানবন্দরে মোদীর স্বাগত, জনসংযোগ ছিল চোখে পড়ার মতো। রাজ্য বিজেপি নেতাদের একাংশ তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অজিত ডোভালের উপস্থিতি, সেনা আধুনিকীকরণ নিয়ে আলোচনার প্রেক্ষাপট এবং প্রতিরক্ষা মহলে সেনাবাহিনীর ভবিষ্যৎ রণকৌশল নিয়ে এই সম্মেলন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ,  তা নিয়ে সংশয় নেই বিশেষজ্ঞদের। ভারতের নিরাপত্তা যে এখন শুধু সীমান্তরক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই, কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক ভারসাম্যের লড়াইতেও রূপ নিয়েছে, সেটাই উঠে এল মোদীর এই সফরের মাধ্যমে।