Gold Price : আগুন ছুঁই ছুঁই সোনা-রুপোর দাম! মধ্যবিত্তের নাগালের বাইরে সোনার গয়না

oftbeat অফবিট ব্যাবসা বানিজ্য

সঙ্গীতা ঘোড়ুই : সোনার বাজারে প্রতিদিনই ওঠানামা হচ্ছে। সাধারণ মানুষের কাছে এটি একদিকে বিনিয়োগের নিরাপদ মাধ্যম, অন্যদিকে অলঙ্কারের চাহিদা মেটানোর প্রধান উপায়। কিন্তু সাম্প্রতিক সময়ে সোনা ও রুপোর দাম (Gold Price Today, Silver Price Today) এমন উচ্চতায় পৌঁছেছে যে তা বহু মানুষেরই নাগালের বাইরে চলে যাচ্ছে। ১৫ই সেপ্টেম্বরের বাজার দর অনুযায়ী, ২৪ ক্যারাট সোনার দাম ১ গ্রাম প্রতি ১১ হাজার ১১৬ টাকা, ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১১ হাজার ১৬০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ১১ লক্ষ ১১ হাজার ৬০০ টাকায়। অন্যদিকে ২২ ক্যারাট সোনার দাম তুলনামূলক কিছুটা কম হলেও সাধারণ মানুষের জন্য সেটিও ভারী। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১০ হাজার ১৮৯ টাকা, ১০ গ্রাম ১ লক্ষ ১ হাজার ৮৯০ টাকা এবং ১০০ গ্রাম ১০ লক্ষ ১৮ হাজার ৯০০ টাকা।

আরও পড়ুন: Fahad-Swara: স্বরা-ফহাদের জীবনের রঙ বদলেছে একটি বিড়াল

হলমার্ক সোনার গহনা (Hallmark Gold Jewellery Price) কেনার ক্ষেত্রেও দামের চাপ স্পষ্ট। যদিও খাঁটি সোনার তুলনায় এর দাম কিছুটা কম, তবুও ১ গ্রাম হলমার্ক সোনার গহনার খরচ দাঁড়াচ্ছে প্রায় ১০ হাজার ৫০০ টাকা এবং ১০ গ্রাম গহনার জন্য দিতে হবে প্রায় ১ লক্ষ ৫ হাজার টাকা। ফলে মধ্যবিত্তের কাছে গয়না কেনা দিন দিন প্রায় অসম্ভব হয়ে উঠছে।

সোনার পাশাপাশি রুপোর বাজারেও (Silver Price Per Kg, Silver Rate Today) একই রকম উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এই বছরই প্রথমবার রুপোর দাম ১ লক্ষ টাকার সীমা অতিক্রম করেছে। বর্তমানে ১ গ্রাম রুপোর দাম প্রায় ১৩২ টাকা এবং ১ কেজির দাম পৌঁছেছে ১ লক্ষ ৩২ হাজার ৯০০ টাকায়। সোনার মতো রুপোও বিনিয়োগ এবং অলঙ্কার উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হওয়ায় এর বাজারে টান পড়ছে।

সপ্তাহের শুরুতে সোনার দাম রেকর্ড ছোঁয়া, হতাশ মধ্যবিত্ত ক্রেতারা।চকচকে সোনার বাজারে রুপোর ঝলক, দামের আগুনে জ্বলছে পকেট। সোনার বাজারে উর্ধ্বগতি, অলঙ্কার কেনা স্বপ্নই রয়ে গেল। দাম বাড়তেই থাকছে সোনা-রুপো, কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole