নিউজ পোল ব্যুরো: নেপালের (Nepal) রাজনীতিতে ইতিহাস গড়লেন সুশীলা কারকি (Sushila Karki)। ৭৩ বছর বয়সে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তবে ক্ষমতার মোহে নয়, দেশকে স্থিতিশীল পথে ফেরাতেই এই পদক্ষেপ এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন কারকি। তাlর সাফ কথা, “ক্ষমতা ভোগ করতে আসিনি, দায়িত্ব নিতে এসেছি।” দেশজুড়ে (Nepal) চলা আন্দোলন, সংঘর্ষ ও রক্তক্ষয়ের মধ্যে শুক্রবার রাতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা। শপথ নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন—বিক্ষোভে নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ নেপালি রুপি আর্থিক সহায়তা দেবে সরকার। শুধু তাই নয়, আহতদের চিকিৎসার সমস্ত খরচও বহন করবে কারকির প্রশাসন।
আরও পড়ুন: Narendra Modi Kolkata visit:কলকাতায় মোদী-রাজনাথ!সোমবার ফোর্ট উইলিয়ামে যৌথ সেনাপতি সম্মেলনের উদ্বোধন
কারকি জানিয়েছেন, এই সরকার কেবলমাত্র ছয় মাসের জন্য দায়িত্বে থাকবে। এর মধ্যে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা তৈরি করে নতুন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি। তার কথায়, “ছয় মাসের মধ্যে দেশকে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিকাঠামো উপহার দেওয়া আমাদের লক্ষ্য। একা পারব না, জনগণের সক্রিয় সমর্থন চাই।” কারকিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়াও ছিল অভিনব। ৫ হাজারেরও বেশি যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল মিটিংয়ে তাঁর নাম প্রস্তাব করেন। শর্ত ছিল কমপক্ষে ১,০০০ জনের লিখিত সমর্থন—কিন্তু কারকির পক্ষে জমা পড়ে ২,৫০০-র বেশি স্বাক্ষর। এরপরই আনুষ্ঠানিকভাবে তার শপথগ্রহণ সম্পন্ন হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) শুভেচ্ছা জানিয়েছেন সুশীলা কারকিকে। এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, “নেপালের (Nepal) অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সুশীলা কারকিকে আন্তরিক অভিনন্দন। ভারতের পক্ষ থেকে নেপালের শান্তি ও অগ্রগতিতে সম্পূর্ণ সমর্থন থাকবে।”
