এত পুলিশের সামনে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিল কী ভাবে?’ প্রহ্লাদের এ*নকাউন্টার নিয়ে প্রশ্ন মায়ের

রাজ্য

নিউজপোল ব্যুরো:    শনিবার গাইঘাটার ১৭বছরের এক বালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে প্রহ্লাদ দাস কে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সেই ঘটনার পুননির্মাণের জন্য তাকে নিয়ে যাওয়া হলে পুলিশের রিভালভার কেড়ে পুলিশকে গুলি চালায়।পরে পুলিশের ছোড়া তিনটি গুলি লাগে প্রহ্লাদের পায়ে ও বুকে ।এতেই মৃত্যু হয় তার।

গোবরডাঙা হিন্দু কলেজে পড়ার সময়ে এনসিসি করতেন। স্বপ্ন ছিল খাঁটি উর্দি পরার। দ্বিতীয় বর্ষে পড়ার সময় পরিবারের অনটনের কারণে পড়াশোনা ছাড়তে হয়। এনসিসি ও বন্ধ হয়ে যায় ।বাবার সাথে যোগ দেয় সেলুনের কাজে ।কিন্তু পুলিশ হ‌ওয়ার স্বপ্ন ছাড়তে পারেনি প্রহ্লাদ।

প্রহ্লাদের মা রেখা দেবীর বক্তব্য প্রহ্লাদ ছোটো বেলায় খেলনা বন্দুক দেখে ভয় পেত।পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর দাবি নিয়ে সংশয় রয়েছে তাঁর। রেখার প্রশ্ন, ‘এত পুলিশের সামনে কী ভাবে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিল?’ কোনো নেশা ছিল না প্রহ্লাদের ।তবে ঘটনার দিন মদ খেয়েছিল বলে জানিয়েছিল প্রহ্লাদ।ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি তিনি। রেখার দাবি, ‘ঘটনার প্রকৃত সত্য সামনে আসুক। দোষীদের বিচার হোক।

প্রহ্লাদের মায়ের কথায় যে ছেলে পুলিশ হ‌ওয়ার স্বপ্ন ছিল আজ তাকেই পুলিশের গুলিতে মরতে হলো ।ছেলের দোষের বিচার হয়েছে বলেও পড়ে থাকা রেজাল্ট, এনসিসি র পোষাক বুকে জড়িয়ে হাহাকার মায়ের।