নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mookerjee) নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তাঁর ভূমিকা নিয়ে বরাবরই সরব হয়েছেন বিজেপি। তাদের দাবি ছিল গত ৮০ বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার তার কোনো মান্যতা দেয়নি। তাই বিজেপি সরকার গড়ার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করা নিয়ে তারা বিশেষভাবে উদ্যোগী হয়ে উঠেছেন। ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশ ভারতে অন্তর্ভুক্তিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকাকে সম্মান জানাতে এবং জনগণের কাছে তাঁর মাহাত্ম্য পৌঁছে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য।
৬ই জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mookerjee) জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করেছিলেন সরকার। কিন্তু হঠাৎই নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সকারের পক্ষ থেকে। ৬ই জুলাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পালন করতে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। বিকাশভবন থেকে এমনই একটি নির্দেশ পৌঁছেছে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববদ্যালয়গুলিতে। শুধু তাই নয়, কোথায় কিভাবে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান তা স্বচক্ষে দেখতে চেয়েছে সরকার। তাই প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ওই দিনই ইমেল মারফত চেয়ে পাঠানো হয়েছে।
তবে ছুটি ঘোষণা হওয়ার পর আবার শিক্ষাপ্রতিষ্ঠানে সেই দিনটি উদযাপন করতে বলায় ছাত্রছাত্রী, শিক্ষক ও অন্যান্য কর্মীদের মধ্যে ধন্দ তৈরি হয়েছে। অনেকেই বুঝতে পারছেনা সেদিন শিক্ষাপ্রতিষ্ঠানে হাজিরা দিতে হবে নাকি বাড়িতে ছুটি কাটাবেন। এই অবস্থায় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন তিনি নিজেই বুঝতে পারছেন না পুরো বিষয়টি। প্রথমে ছুটি ঘোষণা করা হল এবং তারপর দিনটি উদযাপন করতে বলা হচ্ছে। নিজেদের মধ্যে ধন্দ কাটাতে ইতিমধ্যেই তারা শিক্ষা দফতরে চিঠি পাঠিয়েছেন। সকলেই আশা করছেন বিভ্রান্তি দূর করার জন্য দফতর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
