Monsoon Tips: বর্ষা পড়তেই রোগের উপদ্রব শুরু? সুস্থ থাকতে মেনে চলুন এই ৫ উপায় 

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: দেখতে দেখতে তীব্র দাবদাহ কাটিয়ে আমরা বর্ষার আভাস পেয়েছি কিছুটা হলেও। বর্ষাকালে (Monsoon) প্রকৃতি যেন নতুন করে নিজের রূপ মেলে ধরে। চারিদিকে রিমঝিম বৃষ্টির শব্দে ধীরে ধীরে মুছে যায় শহরের বুকে জমে থাকা সমস্ত মন খারাপ। গাছের পাতা যেন বৃষ্টির জল পেয়ে হয়ে ওঠে আরও সবুজ। কিন্তু জানেন কী? বর্ষা অনেকের পছন্দের ঋতু হলেও এই বর্ষাতেই লুকিয়ে থাকে মানুষের রোগ ব্যাধির প্রবল সম্ভাবনা। রাস্তার জমা জল, কাদা, স্যাঁতস্যাঁতে পরিবেশে লুকিয়ে থাকে লক্ষ জীবাণু যা সুযোগ পেলেই আমাদের ক্ষতি করে। আর এই সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিছুটা কমে যায়।

আরও পড়ুন: Health Tips: দুপুর হলেই কি দুচোখে ঘুম নামে? ডেস্কে বসেই ঘুম তাড়ানোর ৫টি জাদুকরী উপায় জেনে নিন

তাই প্রথম থেকেই আমাদের শক্ত হাতে শরীরের খেয়াল রাখতে হবে। বর্ষা (Monsoon) উপভোগ করতে গিয়ে নিজেদের জন্য রোগের পাহাড় ডেকে নিয়ে আসলে তা মোটেই খুব একটা সুখকর হবেনা। তাই প্রথম থেকেই কিছু নিয়ম মেনে চললে আমরা সহজেই এইসব সমস্যা এড়াতে পারি।

১. ঠান্ডা লাগার ধাত আছে যাদের তারা অল্প বৃষ্টিতে ভিজলে সর্দি, কাশি, জ্বরে ভুগতে থাকে। তাই বৃষ্টিতে ভিজে গেলে প্রথম কাজ বাড়ি ফিরে আগে স্নান করা। অনেকে মনে করেন স্নান করলে হয়তো ঠান্ডা লেগে যাবে। কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। বরং স্নান করে নিলে মাথায় এবং শরীরে লেগে থাকা বৃষ্টির জল ধুয়ে যাবে। এতে ঠান্ডা লাগার সম্ভাবনা কমবে। স্নান করার সময় ভাল করে অ্যান্টিসেপটিক লোশন অথবা সাবান দিয়ে স্নান করে নিজেকে জীবাণুমুক্ত রাখুন।

২. বাজার থেকে নিয়ে আসা সবজি এবং ফল ব্যবহারের আগে ভাল করে নুন জলে ডুবিয়ে রাখুন এবং পরে সাধারণ জলে ধুয়ে জীবাণুমুক্ত রাখুন। বর্ষাকালে পেটের রোগে অনেকেই ভোগেন। সেক্ষেত্রে এই পদ্ধতি মেনে চললে অনেকটাই সুফল পাবেন।

৩. জমা জল এবং কাদায় আমাদের পায়ের অবস্থা হয়ে সবথেকে শোচনীয়। সেক্ষেত্রে এই সময় আমাদের পায়ের দিকে নজর দিতে হবে অনেক বেশি। বাইরে থেকে এসে ভাল করে পা ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। বিশেষ করে পায়ের আঙুলের খাঁজে যাতে জল জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। পারলে সপ্তাহে একদিন করে বাড়িতেই শ্যাম্পু ও গরম জলের সাহায্যে পেডিকিওর করতে পারেন।

৪. বাইরে থেকে এসে এবং খেতে বসার আগে হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিন। অন্তত ১৫ সেকেন্ড ধরে হাতের আঙুল, কব্জি সব ভালোভাবে ধুয়ে নিতে হবে। হাত ধোয়ার মতো পরিস্থিতি না থাকলে ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।

৫. এই সময় বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। ঘরে তৈরি টাটকা খাবার, শাকসবজি এবং বেশি করে জল খান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole