নিউজ পোল ব্যুরো: সকালের শুরুটা যতই চনমনে হোক, দুপুর গড়াতেই অনেকের শরীর যেন হাল ছেড়ে দেয়। অফিসের কাজের মাঝেই চোখে ভর করে ঘুম, মন চলে যায় বিশ্রামের দিকে। ভারী দুপুরের খাবারের পর এই ক্লান্তি আরও বেড়ে যায়। বিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন ‘আফটারনুন স্লাম্প’ এক ধরনের স্বাভাবিক শারীরিক (Health Tips) অবস্থা, যেখানে শরীরের এনার্জি সাময়িকভাবে কমে যায়। অনেকেই এই সময় চা বা কফির উপর নির্ভর করেন, কিন্তু তা সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে শরীরের ওপর চাপ তৈরি করে।
তবে খুব সহজ কিছু অভ্যাস বদলালেই এই ঝিমুনি কাটিয়ে আবার কাজে ফেরা সম্ভব। জেনে নিন ডেস্কে বসেই সতেজ থাকার কয়েকটি কার্যকর (Health Tips) উপায়—
প্রথমেই চোখকে বিশ্রাম (Health Tips) দিন। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রতি ২০ মিনিট অন্তর কিছুক্ষণের জন্য দূরে তাকান। এতে চোখ ও মস্তিষ্ক দুটোই আরাম পায়।
শরীরকে হাইড্রেটেড রাখাও অত্যন্ত জরুরি। অনেক সময় ক্লান্তির কারণ হয় জলশূন্যতা। নিয়মিত অল্প অল্প করে জল খেলে শরীরে রক্তসঞ্চালন ঠিক থাকে এবং মস্তিষ্কও সক্রিয় থাকে।
এক জায়গায় বসে না থেকে মাঝেমধ্যে উঠে হাঁটাহাঁটি করুন। কয়েক মিনিটের হালকা চলাফেরা শরীরে নতুন এনার্জি এনে দেয় এবং ঘুমভাব কমায়।
ঘ্রাণশক্তিকেও কাজে লাগাতে পারেন। লেবু বা পুদিনার গন্ধ মস্তিষ্ককে দ্রুত সতেজ করে তোলে। ছোট করে কোনও এসেনশিয়াল অয়েল সঙ্গে রাখলে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
সবশেষে, শ্বাস-প্রশ্বাসের দিকে নজর দিন। গভীরভাবে শ্বাস নেওয়া ও ছাড়ার অভ্যাস শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায়, ফলে মনোযোগ ও কর্মক্ষমতা দুটোই বৃদ্ধি পায়।
অফিসের ক্লান্তি কাটাতে বড় কোনও পরিবর্তনের দরকার নেই। ছোট ছোট সচেতন অভ্যাসই আপনাকে রাখবে সারা দিন সতেজ ও কর্মক্ষম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
