Susmita Dey: আর জি কর কাণ্ডের ছায়া এবার ধারাবাহিকে, সুস্মিতা আসছেন ‘তিলোত্তমা’ হয়ে

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বেশ অনেকদিন ধরেই টেলি পাড়ার অন্দরে গুঞ্জন শুরু হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে’কে (Susmita Dey) নিয়ে। তাকে নাকি আবার নতুন চরিত্রে টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন দর্শকরা। শোনা গেছিল আদৃত রায়ের সাথে জুটি বাঁধছেন নায়িকা। তবে পরবর্তীকালে নানা কারণে তা হয়ে ওঠেনি। অভিনেত্রী বারবার বলেছেন যেকোনো কাজের আগে তিনি সময় নিতে চান।

আরও পড়ুন: Susmita Dey: আবার ছোটপর্দায় ফিরছেন সুস্মিতা দে? নতুন ধারাবাহিক নিয়ে জোর জল্পনা টলিপাড়ায়

তবে আপাতত সব অপেক্ষার অবসান করে স্টার জলসার পর্দায়  আসতে চলেছে সুস্মিতা দে (Susmita Dey) অভিনীত প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’। ইতিমধ্যেই চ্যানেলে ধারাবাহিকের প্রোমো এসে গেছে। প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ের আসর থেকে বিয়ের সাজে একটি মেয়ে হাসপাতালে প্রবেশ করছে। এরপর বিয়ের সাজ ছেড়ে চিকিৎসকের অবতারে সামনে এসে দাঁড়ায় সুস্মিতা। হাসপাতালের কোনো ভয়ানক দুর্নীতির প্রমাণ জোগাড় করার জন্য সে এমন পদক্ষেপ নেয়। কিন্তু তারপরেই প্রমাণসহ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার একটি দৃশ্য দেখা যায়।

অপরদিকে দেখা যায় দিদির ওপর ঘটে যাওয়া নির্মমতার প্রতিশোধ নিতে হাজির হয় বোন তিলোত্তমা। তাকেই শেষে বিয়ের পিঁড়িতে বসতে দেখা যায়। বোঝাই যাচ্ছে সুস্মিতাকে এখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে।

এর আগে বেশ কিছু ধারাবাহিক, ওয়েব সিরিজে হাত পাকিয়েছেন অভিনেত্রী। এই চরিত্রটি তার জন্য হতে চলেছে বেশ চ্যালেঞ্জিং। প্রোমোতে কোথায় যেন লুকিয়ে রয়েছে আর জি কর কাণ্ডের সেই অভিশপ্ত ছায়া। অভিনেত্রী বলেছেন আর জি কর কাণ্ডের সাথে এই গল্পের সরাসরি সংযোগ না থাকলেও কোথাও একটা ছায়া রয়ে গেছে। শোনা যাচ্ছে অ্যাকশন দৃশ্যে সাবলীল অভিনয়ের জন্য যথেষ্ট পরিশ্রম করছেন অভিনেত্রী। আবার ব্যালে ডান্স রপ্ত করতেও মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তিনি। অভিনেত্রী আশা করছেন দর্শকের এই ধারাবাহিক ভাললাগবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole