Maalik Movie Box Office: সমালোচক প্রশংসা পেলেও বক্স অফিসে ধাক্কা খেল রাজকুমার রাওয়ের ‘মালিক’!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বহু প্রতীক্ষার পর রাজকুমার রাও অভিনীত গ্যাংস্টার ড্রামা ‘মালিক’ (Maalik Movie Box Office) অবশেষে ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে রাজকুমার এক সাহসী, কঠিন চরিত্রে অভিনয় করেছেন, যা তাঁর সাধারণ চরিত্র থেকে অনেকটাই আলাদা। কিন্তু এই নতুনত্বও প্রথম দিনের বক্স অফিস পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলতে পারেনি।

আরও পড়ুন:Coolie movie Song: ‘কুলি’-র নতুন গান ‘মনিকা’তে মজেছে ভক্তরা, সৌবিন শাহিরের নাচে চমক!

ট্রেড অ্যানালিটিক সাইট স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, ‘মালিক’ (Maalik Movie Box Office) প্রথম দিনেই মাত্র ৩.৪৮ কোটি টাকা আয় করেছে। এটি রাজকুমারের আগের মুক্তিপ্রাপ্ত হিট ছবি ‘ভুল চুক মাফ’ (Bhool Chuk Maaf) এর তুলনায় অনেকটাই কম, যেখানে প্রথম দিনেই আয় হয়েছিল ৭ কোটি টাকা। এমনকি জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ (The Diplomat) ছবিও প্রথম দিনে ৪ কোটি টাকা সংগ্রহ করেছিল। তবে হতাশার মধ্যেও দর্শকদের একটি ইতিবাচক দিক দেখিয়েছে ‘মালিক’। ছবিটি বিক্রান্ত ম্যাসে এবং নবাগত শানায়া কাপুর অভিনীত ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’ (Aankhon ki Gustaakhiya) এর থেকে বক্স অফিসে অনেকটাই ভালো শুরু করেছে। এই ছবিটি প্রথম দিনে মাত্র ৩২ লক্ষ টাকা আয় করেছে।

পুলকিত পরিচালিত ‘মালিক’ (Maalik Movie Box Office) এর প্রযোজনায় রয়েছেন কুমার তৌরানি ও জয় শেওয়াক্রমানি। রাজকুমার রাওয়ের (Rajkumar Rao) পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), মানুশি ছিল্লার (Manushi Chillar), সৌরভ শুক্লা (Sourav Shukla), অংশুমান পুষ্কর (Anshuman Pushkar)এবং রাজেন্দ্র গুপ্ত (Rajendra Gupta)। সমালোচকদের প্রতিক্রিয়াও মিশ্র। রাজকুমার রাওয়ের আগুনে অভিনয়ের প্রশংসা করা হলেও, ছবির কনফ্লিক্ট ও গল্পের গতিপথ অনেকের কাছেই আগেই অনুমেয় লেগেছে। একটি সমালোচনায় বলা হয়েছে, “ত্রুটি সত্ত্বেও ‘মালিক’ মাথা উঁচু করে দাঁড়ায়। পরিচিত গল্প হলেও, রাওয়ের শক্তিশালী অভিনয় ছবিটিকে অন্য মাত্রা দেয়।” এখন দেখার বিষয়, সপ্তাহান্তে দর্শকসংখ্যা বাড়ে কিনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT