নিউজ পোল ব্যুরো: সুপারস্টার রজনীকান্তের ছবি ‘কুলি’-র দ্বিতীয় গান ‘মনিকা’ (Coolie movie Song) এখন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। গানটি প্রকাশ করেছেন সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর (Annirudh Ravichander)। গানটি গেয়েছেন অনিরুদ্ধ ও সুহাশিনী। গানে দেখা যাচ্ছে পূজা হেগড়ে (Puja Hagde) ও সৌবিন শাহিরকে (Soubin Shahir) দুর্দান্ত নাচতে।
আরও পড়ুন:Joka: জোকার ম্যানেজমেন্ট কলেজের হস্টেলে নির্যাতনের অভিযোগ, শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!
ভিডিওতে পূজাকে দেখা যাচ্ছে একটি কার্গো জাহাজের ওপর শত শত নৃত্যশিল্পীর সঙ্গে নাচতে। তাঁর উপস্থিতি নজর কেড়েছে, কিন্তু অনেকেই বলছেন, অভিনেতা সৌবিন শাহির নাচ (Coolie movie Song) দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, “সৌবিনের নাচ একেবারে সিলেবাসের বাইরে! আগে ওকে এমনভাবে দেখি না।” আরেকজন বলেন, “এই গানটা শো চুরি করে নিল সৌবিন, ওর মধ্যে এত এনার্জি দেখে অবাক লাগছে!” পূজার পারফরম্যান্সও প্রশংসা পাচ্ছে। এক ভক্ত লেখেন, “পূজা এই গানে দারুণ লাগছে, নাচ ও এক্সপ্রেশন দুইই দুর্দান্ত।” তবে শেষ কথা বলতে গিয়ে সবাই একমত সৌবিন শাহির এই গানে চমকে দিয়েছেন।
গানের শিরোনাম ‘মনিকা’ (Coolie movie Song) নিয়েও অনেকে আগ্রহী, কারণ এটি বিখ্যাত ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চির নাম। জানা গেছে, নাম ব্যবহারের জন্য তাঁর অনুমতিও নেওয়া হয়েছে। ‘কুলি’ পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ এবং প্রযোজনা করছেন সান পিকচার্সের কালানিথি মারান। ছবিতে রজনীকান্ত ছাড়াও থাকছেন নাগার্জুন, শ্রুতি হাসান, উপেন্দ্র, সত্যরাজ, সৌবিন শাহির সহ অনেকে। মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট। গানটি ইতিমধ্যেই ভাইরাল, অনেকেই বলছেন, এটি শীঘ্রই ইনস্টাগ্রাম রিলে ট্রেন্ড করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
