Dhurandhar 2| সেন্সর বোর্ডের কোপে ‘ধুরন্ধর ২’, ছেঁটে ফেলা হল বহু রক্তাক্ত অশ্লীল দৃশ্য

বিনোদন

নিউজপোল ব্যুরো: ‘ধুরন্ধর ২’ নামটা এখন সবার মুখে মুখে। কিন্তু ছবি রিলিজের মুখেই এল বাধা। আজ কলকাতা শহরের সিনেমাহলগুলি উত্তপ্ত হয়ে উঠেছে এই ছবির মুক্তি ঘিরে। বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জ অবশেষে মুক্তি পেতে চলেছে। কিন্তু মুক্তির আগেই বিপাকে পড়ল আদিত্য ধরের এই ছবি। রণবীর সিংয়ের এই ছবিকে সেন্সর বোর্ডের পক্ষ থেকে A শংসাপত্র দেওয়া হয়েছে। এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সিনেমাটি মুক্তির আগে একাধিক কাটছাঁট ও পরিবর্তনের মধ্য দিয়ে গেছে।

Dhurandhar' Part 2 release date: Ranveer Singh's action sequel to arrive in  March 2026, set to clash with Yash's 'Toxic' | - The Times of India

জানা গেছে, ধুরন্ধর ২-এর মোট স্ক্রিনটাইম ২২৯.৬ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টা ৫০ মিনিটের। কিন্তু সেন্সর বোর্ডের পক্ষ থেকে একাধিক দৃশ্য কাটছাঁট করা হয়েছে। অশালীন শব্দ নীরব করতে বলা হয়েছে এবং মাদক দ্রব্য সেবন নিয়ে সচেতনতা ও সতর্কতা জারি করতে ও হিংসাত্মক দৃশ্য কম দেখানোর কথা বলা হয়েছে। রক্তারক্তির দৃশ্য কিছুটা কম করে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে সিবিএফসির পক্ষ থেকে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, নির্মাতাদের বেশ কয়েকটি আপত্তিকর শব্দ নীরব করতে বলা হয়েছিল। পাশাপাশি হিংসাত্মক দৃশ্যের তীব্রতা কমানোর নির্দেশ দেওয়া হয়। বোর্ড যে দৃশ্যগুলিকে চিহ্নিত করেছিল, তার মধ্যে ছিল শিরশ্ছেদ, মারধর এবং হাতুড়ি বা সিমেন্ট ব্লক দিয়ে আঘাত করার মতো সিকোয়েন্স। যদিও কোন শব্দগুলি পরিবর্তন করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

Dhurandhar Part 2 (2026) - Movie | Reviews, Cast & Release Date in  Rajnandgaon- BookMyShow

বদলে গিয়েছে সিনেমার একাধিক উপাদান
-বিষয়বস্তু সতর্কীকরণ ও মাদক সংক্রান্ত দাবিত্যাগ স্লাইড যুক্ত করা হয়েছে।
-অশ্লীল শব্দ এবং নির্দিষ্ট কিছু শব্দ বা নাম নীরব বা পরিবর্তন করতে বলা হয়েছে।
-হিংসাত্মক দৃশ্যের তীব্রতা কমানোর নির্দেশ দেওয়া হয়। বোর্ড যে দৃশ্যগুলিকে চিহ্নিত করেছিল, তার মধ্যে ছিল শিরশ্ছেদ, মারধর এবং হাতুড়ি বা সিমেন্ট ব্লক দিয়ে আঘাত করার মতো সিকোয়েন্স।
-ছবির সাবটাইটেলে থাকা নোট বাতিলের তারিখ সংশোধন করতে বলা হয়।
-ছবিতে প্রধানমন্ত্রীর উল্লেখ এবং নিউজ ফুটেজ ব্যবহারের জন্য নির্মাতারা আনুষ্ঠানিক অনুমতিপত্র জমা দিয়েছেন।
-গানের সাবটাইটেল যুক্ত করা ও ছবির শেষ ক্রেডিটের দৈর্ঘ্যও এক মিনিট কমানো হয়েছে।
-অ্যানিম্যাল ওয়েলফেয়ারের থেকে অনুমতি ও অন্য প্রয়োজনীয় শংসাপত্র জমা করা।

সিনেমা মুক্তির ঠিক আগের দিন, স্পেশাল স্ক্রিনিংয়ে ‘ধুরন্ধর 2’ দেখেন রাম গোপাল বর্মা ৷ কেমন ছিল সেই অভিজ্ঞতা ? এক্স হ্যান্ডেলে (টুইটার) রামগোপাল এই সিক্যুয়েলটিকে ‘শোলে-র চেয়েও 100 গুণ বেশি দুর্দান্ত ও সাংঘাতিক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, সিনেমাটি দর্শক এবং বিনোদন শিল্পের ওপর নজিরবিহীন প্রভাব ফেলতে বাধ্য।

ছবিটিতে রণবীর সিং, আর. মাধবন, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্ত সহ আরও অনেকে অভিনয় করেছেন। ছবিটির আয় প্রসঙ্গে বলা হচ্ছে, এটি নিজেরই সব রেকর্ড ভাঙতে চলেছে।