Durga Idol with Atta : মাটির বদলে আটা! কলকাতায় পুজোয় অভিনব প্রতিমা, সঙ্গে প্রিয়াঙ্কা সরকার

কলকাতা বিনোদন শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতার দুর্গাপুজো মানেই একের পর এক অভিনব উদ্যোগ। খড় আর মাটির মিশ্রণে প্রতিমা তৈরি বাংলার ঐতিহ্য। তবে এ বছর সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায়। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি (Emami Healthy and Tasty) নিয়ে এসেছে অভিনব চমক আটা দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা (Durga Idol with Atta)। শুধু তাই নয়, প্রতিমা তৈরিতে ব্যবহৃত হচ্ছে গমের বীজও (Wheat Seeds)। বুধবার থেকে এই অভিনব উদ্যোগের সূচনা হয়েছে এবং আগামী ১৫ দিন ধরে চলবে প্রতিমা নির্মাণ। ২ অক্টোবর মহাষষ্ঠীতে হবে সিঁদুরখেলা (Sindoor Khela)।

ইমামি গ্রুপের ডিরেক্টর বিভাস আগরওয়াল (Bibhas Agarwal) বলেন, “দুর্গাপুজো শুধু উৎসব নয়, একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার সময়। আমরা চাইছি এই উদ্যোগ পবিত্রতা এবং ঐতিহ্যের প্রতীক হয়ে থাকুক।”

আরও পড়ুন:Maoist: মাওবাদীদের অস্ত্রত্যাগের বার্তা, সরকারের কাছে শান্তিপ্রস্তাব ৯ মাসে ২১০ সদস্য হারিয়ে ‘পিছু হটছে’ লালবাহিনী

খাদ্যরসিক বাঙালির কাছে রান্নাঘর মানেই ইমামি ভোজ্য তেল (Edible Oil) ও মশলার (Spices) পরিচিত নাম। এই সংস্থা ক্রায়োজেনিক গ্রাইন্ডিং (Cryogenic Grinding) প্রযুক্তি ব্যবহার করে তেল ও মশলায় প্রাকৃতিক পুষ্টিগুণ ধরে রাখে। সম্প্রতি সংস্থা তাদের নতুন পণ্য বাজারে এনেছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ফ্রেস চাক্কি আটা (Emami Healthy and Tasty Fresh Chakki Atta)। খাঁটি গমের তৈরি এই আটায় (Pure Wheat Flour) নেই কোনও কৃত্রিম প্রিজারভেটিভ (No Artificial Preservatives)। এতে প্রোটিন (Protein), ফাইবার (Fiber) এবং ভিটামিন বি (Vitamin B) সমৃদ্ধভাবে রয়েছে। ফলে এই আটা দিয়ে তৈরি রুটি অনেকক্ষণ নরম ও টাটকা থাকে।

ডিরেক্টর বিভাস আগরওয়ালের কথায়, “উৎসবের মরশুমে আমরা চাই পরিবারের সকলে একসঙ্গে এই আটা দিয়ে তৈরি রুটি উপভোগ করুন।”।এই ব্যতিক্রমী প্রতিমা তৈরির প্রথম দিনে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। তিনি আপ্লুত হয়ে জানান, “প্রতি বছর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি নতুন কিছু করার চেষ্টা করে। এবারের আটা দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ অসাধারণ।”

শুধু অভিনেত্রী নন, উপস্থিত সকলে এই উদ্যোগে মুগ্ধ হয়েছেন। সাধারণ মানুষও চাইলে এতে শরিক হতে পারেন। আটা দিয়ে প্রতিমা গড়ার এই অভিনব প্রয়াসে অংশ নেওয়ার সুযোগ রয়েছে সবার। তাই আর দেরি নয়, এই অনন্য উৎসবে যুক্ত হয়ে আপনিও অনুভব করুন দুর্গাপুজোর ভিন্ন আনন্দ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole