নিউজ পোল ব্যুরো: আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক-অভিনেতা কিউ (Qaushik Mukherjee)। তার নতুন পরীক্ষামূলক প্রয়াসে উঠে আসছে একেবারে ভিন্ন স্বর। এইবার তিনি নিজেকে হাজির করছেন র্যাপার (Rapper) রূপে। তৈরি করেছেন গান, আর সেই গানে অভিনয় করেছেন এক ব্যতিক্রমী চরিত্রে—‘ডক্টর গান্ডু’। নামটিই যেমন বিতর্কিত, তেমনই এর ভেতরে লুকিয়ে রয়েছে গভীর সামাজিক বক্তব্য। কিউ-এর দাবি, এই চরিত্র আসলে একধরনের প্রতিবাদ, যেখানে শ্লীল-অশ্লীল (Obscenity Debate) শব্দচর্চা নিয়ে দীর্ঘ দিনের দ্বন্দ্বকে সামনে আনা হয়েছে।
আরও পড়ুন:Durga Idol with Atta : মাটির বদলে আটা! কলকাতায় পুজোয় অভিনব প্রতিমা, সঙ্গে প্রিয়াঙ্কা সরকার
কিউ বলেন, “ডক্টর গান্ডু আসলে রাস্তা থেকে উঠে আসা এক চরিত্র। ও নিজে কিছু করতে পারে না, তাই চারপাশের সমাজকে উদ্দেশ্য করে বলে, ‘তুমিও কিছু বোঝো না, অথচ আমায় জ্ঞান দাও।’ ও একদিকে খুব তাত্ত্বিক কথা বলে, আবার অন্যদিকে কথাগুলি বলে একেবারে রাস্তার ভাষায় (Street Language)।”
এই র্যাপ (Rap Music) প্রকল্পের প্রথম গানটির নাম ‘শুদ্ধ প্রেম’ (Shuddho Prem)। গানটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। কিউ-এর নিজস্ব সংস্থা ‘অড মিউজ়িক’ (Odd Music)-এর পক্ষ থেকে এটি প্রকাশিত হবে। জানা গিয়েছে, এর পরও একাধিক গান আসবে, প্রতিটিতেই থাকছে ডক্টর গান্ডুর ভাষায় বিশেষ বার্তা। ‘শুদ্ধ প্রেম’ গানটির সঙ্গীতায়োজন করেছে ‘ডেথ বাই অঞ্জুনা’ (Death by Anjuna) ব্যান্ড, আর এর মিউজ়িক ভিডিও (Music Video) পরিচালনা করেছেন অরিজিৎ সরকার।

চরিত্রের নাম নিয়ে প্রশ্ন উঠতেই কিউ স্পষ্ট জানালেন, “এই শব্দটিকে আমি বিশেষ্য (Noun) হিসেবে ব্যবহার করছি, বিশেষণ হিসেবে নয়। আমার কাছে এই শব্দটি খুব মিষ্টি শোনায়। আমি মনে করি তথাকথিত ‘অশ্লীল’ শব্দও প্রগতিশীল হতে পারে। সমাজের গণ্ডি ভাঙার জন্যই এমন নাম বেছে নেওয়া।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তিনি আরও বলেন, “শ্লীল-অশ্লীলের দ্বন্দ্ব নতুন নয়। আর্য-অনার্য যুগ থেকে এই লড়াই চলছে। রাস্তার ছেলে আমি, স্কুলে যাওয়ার সুযোগ পাইনি। ফলে যেটুকু শিখেছি, সেটা রাস্তায় বড় হতে হতে। সেই ভাষাটাই তো আমার স্বর। তাহলে সেই ভাষায় কথা বললে ক্ষতি কোথায়?” কিউ-এর এই নতুন রূপ নিঃসন্দেহে সাড়া ফেলবে সাংস্কৃতিক মহলে। কারণ, এখানে শুধু সঙ্গীত নয়, আছে প্রতিবাদ, আছে সমাজের প্রতি এক নির্মম প্রশ্ন। ‘ডক্টর গান্ডু’ নামের আড়ালে লুকিয়ে রয়েছে এক ভিন্নধর্মী শিল্প-চিন্তা, যা বাংলা র্যাপ ও বিকল্প সঙ্গীত (Alternative Music) জগতে নতুন মাত্রা যোগ করবে।
