Rahul Arunoday Banerjee : তালসারিতে শুটিং চলাকালীন জলে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুলের, নিরপেক্ষ তদন্তের দাবি সুদীপ্তার

breakingnews পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: চোখের পলকে যেন নিভে গেল এক উজ্জ্বল প্রতিভার আলো। মাত্র কয়েক ঘণ্টা আগেও শুটিং ফ্লোরে ব্যস্ত ছিলেন অভিনেতা রাহুল, আর তারপরই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে তলিয়ে প্রাণ হারালেন ৪৩ বছরের এই অভিনেতা, যা স্তব্ধ করে দিয়েছে সমগ্র টলিউড মহলকে (Rahul Arunoday Banerjee)। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন একটি দৃশ্যের প্রয়োজনে জলে নামেন রাহুল। সেই সময় আচমকাই জোয়ার চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটিকে ডুবে মৃত্যু বলেই মনে করা হচ্ছে, যদিও গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: Weather Update : সপ্তাহের শুরুতেই দুর্যোগের সতর্কতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা

এই মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের সদস্য হিসেবে তিনি একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। রবিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে তিনি লেখেন, শুটিং স্পটে এমন অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে নিরপেক্ষ পুলিশি তদন্ত অত্যন্ত জরুরি। তার এই দাবি সমর্থন করছেন ইন্ডাস্ট্রির আরও অনেকেই। রাহুলের অভিনয় জীবনের পরিধি ছিল বিস্তৃত (Rahul Arunoday Banerjee)। বড়পর্দা, ছোটপর্দা এবং থিয়েটার সব ক্ষেত্রেই তিনি ছিলেন সমান দক্ষ। ২০০০ সালে ‘চাকা’ ছবির মাধ্যমে তার যাত্রা শুরু হলেও, দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে। এরপর ‘আবার আসব ফিরে’, ‘জ্যাকপট’, ‘জুলফিকার’, ‘বিদায় ব্যোমকেশ’ ও ‘ব্যোমকেশ গোত্র’-এর মতো ছবিতে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অভিনয়ের পাশাপাশি সাহিত্যচর্চাতেও তার আগ্রহ ছিল প্রবল। নিজের ভাবনা ও মতামত তিনি প্রকাশ করতেন লেখালিখির মাধ্যমে, এমনকি রাজনীতির বিভিন্ন ইস্যুতেও ছিলেন সরব। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন দায়িত্ববান বাবা। ছেলে সহজের জন্যই প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্কের দূরত্ব ভুলে আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ছেলের নামেই শুরু করেছিলেন তার পডকাস্ট ‘সহজ কথা’। রাহুলের এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তার পরিবার, সহকর্মী এবং অনুরাগীরা। তার মতো বহুমুখী প্রতিভার শিল্পীকে হারানো বাংলা বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল (Rahul Arunoday Banerjee)।