নিউজ পোল ব্যুরো: সপ্তাহের শুরুতেই রাজ্য জুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে হাওয়া দফতর (Weather Update)। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হতে পারে (Weather Update)। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতির জেরে মহানগরীর তাপমাত্রাও একধাক্কায় প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে, ফলে গরমের অস্বস্তি কিছুটা কমলেও বাড়ছে দুর্যোগের আশঙ্কা (Weather Update)।
আরও পড়ুন: Abhisek Banerjee: অভিষেকের সভার আগে কড়া নজরদারি, সন্দেশখালিতে মঞ্চ এলাকা ঘিরে নিরাপত্তা বলয়
বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে সোমবার ঝড়বৃষ্টির প্রকোপ তুলনামূলক বেশি থাকতে পারে বলে পূর্বাভাস (Weather Update)। যদিও দিনের শেষে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে মঙ্গলবার আবার নতুন করে সক্রিয় হবে বৃষ্টির দফা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বুধবারের দিকে ঝড়বৃষ্টির প্রভাব কিছুটা কমার সম্ভাবনা থাকলেও সম্পূর্ণ স্বস্তি মিলবে না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গেও জারি রয়েছে সতর্কতা (North Bengal Weather Update)। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির কারণ হতে পারে (Weather Update)। কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি। বিশেষ করে নদীয়া, হুগলী এবং উত্তর ২৪ পরগনায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
মঙ্গলবার উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। কোচবিহারেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই অস্থির আবহাওয়া বজায় থাকবে।
