নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের প্রচারে মুর্শিদাবাদের নওদা থেকে সন্দেশখালিতে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banerjee)। জনসভা থেকে বিজেপি নেতাদের ‘পরিযায়ী’ বলে কটাক্ষ করেন তিনি। অভিষেকের দাবি, সন্দেশখালিকে নিয়ে অপপ্রচার চালিয়ে বাংলাকে অসম্মান করার চেষ্টা করছে বিরোধীরা। তিনি বলেন, আসন্ন নির্বাচনে এই পরিযায়ী নেতাদের সন্দেশখালিতে জামানত জব্দ হবে।
আরও পড়ুন: Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়: ‘আমরা কথা দিলে রাখি’, জনসভা থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
এদিন নওদায় তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ বেগমের সমর্থনে সভা করেন অভিষেক(Abhisek Banerjee)। সেই সভা থেকেই দলীয় নেতা-কর্মীদের জন্য স্পষ্ট বার্তা দেন তিনি। তৃণমূলের হয়ে কাজ না করে কেউ যদি কংগ্রেস, সিপিএম, বিজেপি বা হুমায়ুন কবীরের দলের হয়ে কাজ করেন, তা দল কোনওভাবেই মেনে নেবে না বলে সতর্ক করেন । তিনি আরও বলেন বিজেপি ধর্মের ভিত্তিতে ভোট করে আর তৃণমূল কর্মের ভিত্তিতে ভোট করে। বিজেপিতে কোনও ভদ্রলোক নেই সবাই চিটিংবাজ ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অপরদিকে মুর্শিদাবাদে সভা শুরুর আগে প্রার্থীকে ঘিরে কিছু কর্মীর বিক্ষোভও চেয়ার ভাঙচুরের অভিযোগ ওঠে। যদিও জেলা নেতৃত্ব দ্রুত পরিস্থিতি সামাল দেয়। পরে মঞ্চে উঠে অভিষেক কড়া সুরে বলেন, দলকে চাপে রাখতে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে এবং প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে।
