নিউজ পোল ব্যুরো: শহরের পরিবহণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের সাক্ষী হচ্ছে কলকাতা (Kolkata Metro)। আড়েবহরে ক্রমশ বাড়ছে মেট্রোর নেটওয়ার্ক, যা এখন আর শহরেই সীমাবদ্ধ নেই মফস্বল এলাকাতেও ছড়িয়ে পড়ছে দ্রুতগতির এই পরিষেবা (Kolkata Metro)। যাত্রীসংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে এত উন্নতির মাঝেও দেখা দিচ্ছে এক গুরুত্বপূর্ণ সমস্যা অনেক যাত্রী এখনও মেট্রোর নিয়মকানুন সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নন (Metro Rules)। এই পরিস্থিতিতে যাত্রীদের সচেতন করতে উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। একাধিক স্টেশনে ঝুলিয়ে দেওয়া হয়েছে নিষিদ্ধ সামগ্রীর তালিকা, যাতে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে কোন কোন জিনিস মেট্রোয় বহন করা যাবে না। পাশাপাশি সতর্কবার্তাও দেওয়া হচ্ছে নিয়ম ভাঙলে হতে পারে জরিমানা এমনকি কারাদণ্ড।
আরও পড়ুন : WB Election 2026: ভোটের মুখে ফের পুলিশে রদবদল! একসঙ্গে ৫ ডিআইজি বদলি কমিশনের সিদ্ধান্তে
মেট্রোর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানাচ্ছেন, প্রায়ই এমন যাত্রীদের দেখা যায় যারা কাজের প্রয়োজনে ছেনি, হাতুড়ি, শাবল, করাত বা স্ক্রু-ড্রাইভারের মতো সরঞ্জাম বহন করেন (Kolkata Metro)। বিশেষত রাজমিস্ত্রি বা নির্মাণকর্মীদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি। অনেকেই স্ক্যানিং এড়াতে চান, কারণ ধরা পড়লে তাদের যাত্রা আটকে যেতে পারে। এই নিয়েই প্রায়শই আরপিএফ-এর সঙ্গে বচসা বাঁধে। নিষিদ্ধ তালিকায় রয়েছে একাধিক বিপজ্জনক বস্তু। ধারালো অস্ত্র যেমন তরবারি, বড় ছুরি, চার সেন্টিমিটারের বেশি ব্লেডযুক্ত ছুরি এবং কাঁচি বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও বিস্ফোরক পদার্থ যেমন ডিনামাইট, গানপাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড বা প্লাস্টিক বিস্ফোরক কঠোরভাবে নিষিদ্ধ। দাহ্য পদার্থের মধ্যে রয়েছে পেট্রোল, বিভিন্ন ধরনের স্পিরিট, মদ, দাহ্য তরল এবং বড় ব্যাটারি। একইভাবে তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড, বিষাক্ত রাসায়নিক বা কাঁদানে গ্যাসও বহন করা যাবে না (Kolkata Metro)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
শুধু তাই নয়, কিছু সাধারণ জিনিসও নিষিদ্ধ তালিকায় রয়েছে, যা অনেকের অজানা। যেমন-চারাগাছ, সিল না করা কাঁচা মাংস বা মাছ, এমনকি মানবদেহের অংশ, মৃত প্রাণীর দেহাবশেষ কিংবা হাড়ও বহন করা যাবে না মেট্রোয় (Kolkata Metro)। মেট্রো কর্তৃপক্ষের দাবি, সচেতনতার অভাবেই অনেক যাত্রী এই নিয়ম ভঙ্গ করেন। ফলে প্রবেশদ্বারেই তাদের আটকে দেওয়া হয়, যা থেকে তৈরি হয় অপ্রিয় পরিস্থিতি। তাই আগেভাগেই সতর্কতা জারি করে যাত্রীদের সচেতন করাই এখন মূল লক্ষ্য। নিয়ম অমান্য করলে ৫০০ টাকা জরিমানা থেকে শুরু করে চার বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থাও রয়েছে। ফলে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার স্বার্থে মেট্রোর নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ (Kolkata Metro)।
