নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি পরিষেবা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ (India Post)। মঙ্গলবার থেকে গ্রাহকদের জন্য তিনটি নতুন প্রিমিয়াম পরিষেবা চালু করল ইন্ডিয়া পোস্ট (India Post)। ‘২৪ স্পিড পোস্ট’, ‘২৪ স্পিড পোস্ট পার্সেল’ এবং ‘৪৮ স্পিড পোস্ট সার্ভিস’-এই তিনটি পরিষেবার মাধ্যমে জরুরি ও সময়নির্ভর ডেলিভারি ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে (Parcel Delivery)। এই পরিষেবাগুলির আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় কমিউনিকেশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এই উদ্যোগ ইন্ডিয়া পোস্টের জন্য এক নতুন যুগের সূচনা (India Post)। তার মতে, দেশের ই-কমার্স বাজার দ্রুত প্রসারিত হচ্ছে এবং বর্তমানে প্রায় ১১ লক্ষ কোটি টাকার এই বাজার ২০৩০ সালের মধ্যে বেড়ে ৩০ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই দ্রুত ডেলিভারি পরিষেবার উপর জোর দিচ্ছে সরকার (Parcel Delivery)।
আরও পড়ুন : Kolkata Metro: মেট্রোয় নিষিদ্ধ সামগ্রী নিয়ে কড়াকড়ি, স্টেশনজুড়ে সতর্কতা নিয়ম না মানলেই জরিমানা ও জেল
প্রাথমিকভাবে দেশের ছয়টি বড় মেট্রো শহরে এই পরিষেবা চালু করা হয়েছে। শহরগুলি হল দিল্লি (Delhi), মুম্বই(Mumbai), চেন্নাই(Chennai), কলকাতা (Kolkata), বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে পার্সেল পৌঁছে দিতে বিমান পরিবহন ব্যবস্থাকেও কাজে লাগানো হবে, যাতে ডেলিভারির গতি আরও বাড়ানো যায় (Parcel Delivery)। নতুন পরিষেবার অন্যতম বড় সুবিধা হল, রবিবার বা সরকারি ছুটির দিনেও ডেলিভারি করা হবে (Parcel Delivery)। ‘২৪ স্পিড পোস্ট’ পরিষেবার আওতায় গ্রাহকরা পরের দিনের মধ্যেই (D+1) ডেলিভারির নিশ্চয়তা পাবেন। তবে আপাতত এই পরিষেবা শুধুমাত্র ৫০ গ্রামের কম ওজনের নথি বা ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
খরচের দিক থেকেও এই পরিষেবা সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হয়েছে। জানা গিয়েছে, ৫০ গ্রাম পর্যন্ত নথি পাঠাতে ন্যূনতম ৩৮ টাকা খরচ হবে। এছাড়া নির্ধারিত সময়ে ডেলিভারি না হলে গ্রাহকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে (Parcel Delivery)। গ্রাহকরা ডেলিভারির তারিখের সাত দিনের মধ্যে রিফান্ডের দাবি জানাতে পারবেন। দ্রুত ও সময়মতো ডেলিভারির এই নতুন উদ্যোগ ই-কমার্স এবং সাধারণ গ্রাহক উভয়ের জন্যই বড় সুবিধা নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।
