নিউজ পোল ব্যুরো: SIR-এর পর প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের সরানোর বিল নিয়ে দেশজুড়ে ঝড় উঠেছে। নয়া এই বিল নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরোধীরা সরব হয়েছেন তখন একেবারে উল্টো সুর কংগ্রেস সাংসদ শশী থারুরের গলায়। কেন্দ্রের বিজেপির সরকারের প্রধান বিরোধী দলের সদস্য হলেও এই বিলকেই সমর্থন করলেন কংগ্রেস নেতা শশী থারুর। আজ বিল পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah Bills)
কংগ্রেস নেতা বেশ কিছুমাস ধরেই বেসুরো। একাধিক ক্ষেত্রেই তাঁর গলায় শোনা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা। বিরোধীরা যখন বিলটির তীব্র সমালোচনা করেছে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এটিকে “কঠোর” বিল বলে অভিহিত করেছেন সেখনে কংগ্রেস নেতার গলাতে সমর্থনের সুর। বুধবার ফের এবার নিজের দলের ট্র্যাক থেকে বেরিয়ে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে ৩০ দিন জেলে থাকলে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের পদ থেকে সরিয়ে দেওয়ার বিলকে সমর্থন করেছেন। থারুর বলেছেন, “কেউ যদি ৩৯ দিন জেলে থাকে, তাহলে তাঁর মন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদ যাওয়াটাই স্বাভাবিক। সাধারণ বুদ্ধি তো তাই বলে।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে পেশ করতে যাওয়া সংবিধান (১৩০) বিল ২০২৫-এ প্রস্তাব করা হয়েছে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা টানা ৩০ দিনেরও বেশি সময় ধরে গ্রেফতার এবং জেলে থাকা মন্ত্রীদের ৩১ তারিখে পদত্যাগ করতে হবে নাহলে বরখাস্ত করা হবে। এই নিয়ে থারুর বলেছেন, “আপনি যদি ৩০ দিন জেলে থাকেন, তাহলে কি আপনি মন্ত্রী থাকতে পারবেন? এটা সাধারণ জ্ঞানের ব্যাপার… আমি এতে কোনও ভুল দেখছি না।”
থারুর সংবাদ মাধ্যমকে আরও বলেছেন, বিলটি যদি অধ্যয়নের জন্য পাঠানো হয় তাহলে একটি ভালো জিনিস। কংগ্রেস সাংসদ বলেন, “আমি মনে করি কমিটির মধ্যে আলোচনা হওয়া আমাদের গণতন্ত্রের জন্য ভালো… তাই আসুন আলোচনা করা যাক।” প্রসঙ্গত, ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার উপর সংসদে একটি বিশেষ আলোচনায় যোগ না দেওয়ার জন্য কংগ্রেসের সমালোচনা করার পর ফের একবার বিজেপি সরকারের সিদ্ধান্তকে সমর্থন করায় নতুন করে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিরোধীদের ভোটে হারাতে না পেরে মোদী সরকার ঘুরপথে অ-বিজেপি শাসিত রাজ্যের সরকার ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে সেখনে থারুরের সমর্থন কংগ্রেসের সঙ্গে তাঁর দুরত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
