Dev: ১৪ আগস্ট মুক্তি, শুরু শুভ মহরত— অ্যাম্বুলেন্স দাদা হয়ে ফিরছেন দেব

পেজ 3

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের শুরুতেই নিজের আসন্ন ছবির তালিকা ঘোষণা করেছিলেন দেব (Dev)। সেই তালিকায় অন্যতম আকর্ষণ ছিল ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। পোস্টার প্রকাশের সময়ই অভিনেতা জানিয়ে দিয়েছিলেন, আগামী ১৪ আগস্ট— স্বাধীনতা দিবসের প্রাক্কালে— মুক্তি পাবে ছবিটি। ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। এবার শুভ মহরতের মাধ্যমে ছবির আনুষ্ঠানিক সূচনা হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে।

আরও পড়ুন:Madhumita SarcarI বিয়ের পর মধুমিতা ছাড়ছেন ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়াল! নীল কী থাকবেন?

শুভ মহরতের দিন দেবকে দেখা গেল একেবারে সাদামাটা অথচ নজরকাড়া সাজে। সাদা কারুকার্য করা পাঞ্জাবি ও পায়জামায় হাজির হয়েছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর নতুন লুক। ছবির চরিত্রের জন্য নিজেকে ইতিমধ্যেই বদলে ফেলেছেন অভিনেতা। মাথায় উসকোখুসকো চুল, মুখে পুরু গোঁফ— সব মিলিয়ে ‘অ্যাম্বুলেন্স দাদা’র চরিত্রে নিজেকে প্রস্তুত করে ফেলেছেন দেব। নতুন এই অবতারে তাঁকে দেখে স্পষ্ট, ছবিটির জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করছেন।
অনুষ্ঠানে দেব ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজনা ও কলাকুশলীদের একঝাঁক সদস্য। অতনু রায়চৌধুরী, রথীজিৎ ভট্টাচার্য, নিলয়ন বন্দ্যোপাধ্যায়, শ্রীপর্ণা রায়, পার্থসারথি চক্রবর্তী-সহ অনেকে এই শুভক্ষণে সামিল হন। তাঁদের উপস্থিতিতে মহরতের পরিবেশ হয়ে ওঠে জমজমাট।
ছবিটি পরিচালনা করছেন বিনয় মুদগিল। প্রযোজনায় রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিস। ছবিটি নিবেদন করবেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং দেব অধিকারী। শুভদিনে নতুন ছবির একটি ছবি পোস্ট করে দেব লিখেছেন, “নতুন যাত্রা… নতুন শুরু।” তাঁর এই বার্তাতেই ধরা পড়েছে ছবিটি নিয়ে তাঁর আবেগ ও প্রত্যাশা।
প্রসঙ্গত, গত বছর ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেব (Dev) অভিনীত প্রজাপতি ২। সেই ছবিও দর্শকমহলে সাড়া ফেলেছিল। চলতি বছরে একাধিক বড় বাজেটের ছবি নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা। তবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নিয়ে আগ্রহ একটু বেশি বলেই মনে করছেন অনেকে। স্বাধীনতা দিবসের আগে মুক্তি পাওয়ার ঘোষণা এই ছবিকে বাড়তি তাৎপর্য দিয়েছে।
সব মিলিয়ে, নতুন বছরেই বড় চমকের ইঙ্গিত দিচ্ছেন দেব। চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়ে আবারও বড় পর্দায় দর্শকদের মন জয় করতে প্রস্তুত তিনি। এখন দেখার, ১৪ আগস্ট মুক্তির পর ‘অ্যাম্বুলেন্স দাদা’ কতটা সাড়া ফেলতে পারে বক্স অফিসে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole