সাতসকালে আতঙ্ক! কাটোয়া রেলস্টেশন-এ দাঁড়িয়ে ট্রেনে আগুন, পুড়ে ছাই কামরা

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সাতসকালে বড়সড় আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানে। কাটোয়া রেলস্টেশন-এ দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আচমকাই আগুন লেগে যায়। রবিবার সকালে এই ঘটনা ঘটে বর্ধমান জেলার এই ব্যস্ত স্টেশনে।

আরও পড়ুন: Weather Update : বসন্তের মুখে ফের শীতের প্রত্যাবর্তন! সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে নামবে পারদ, জানাল হাওয়া অফিস

জানা গিয়েছে, দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেন। হঠাৎই একটি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনায় স্টেশনে উপস্থিত যাত্রী ও রেলকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও রেল কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।