নিউজপোল ব্যুরো: কদিন আগেই বিয়ে করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। বিয়ের কয়েক মাস আগেই ফিরেছিলেন ছোট পর্দায় (Bengali Serial)।
জোর গুজব আর মধুমিতাকে দেখা যাবে না ধারাবাহিকে। ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালে আসতে চলেছে বড় বদল।
শোনা যাচ্ছে, আর নাকি দেখা যাবে না মধুমিতা এবং নীল ভট্টাচার্য জুটির কাউকেই।
যদিও, এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থা, অভিনেতা-অভিনেত্রীদের তরফে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু নতুন মুখ অভিনেতাদের কথা ভাবা হচ্ছে।
পার্শ্বচরিত্রেও আসবে পরিবর্তন।
নতুন স্বাদে, নতুন ভাবে দেখা যাবে এই সিরিয়াল।
