Calcutta High Court: কলকাতা হাইকোর্টের ঠিকানায় পরিবর্তন, ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’তে সিলমোহর দিল আদালত

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ঠিকানায় ঐতিহাসিক পরিবর্তন ঘটল। এতদিন কলকাতা মহানগরের গুরুত্বপূর্ণ রাস্তা ৩ নম্বর এসপ্ল্যানেড রো (ওয়েস্ট), কলকাতা–৭০০০০১ এই ঠিকানাতেই পরিচিত ছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। পিন কোড অপরিবর্তিত থাকলেও এবার বদলে গেল রাস্তার নাম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রয়াত বাঙালি বিচারপতি ও আইনজ্ঞ জাস্টিস রাধাবিনোদ পাল-এর স্মরণে ওই রাস্তার নতুন নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাই কোর্ট প্রশাসনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঠিকানা পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

আরও পড়ুন: Bangladesh Election: ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান

নতুন ঘোষণার ফলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বর্তমান ঠিকানা দাঁড়াল ৩, বিচারপতি রাধাবিনোদ পাল সরণি, কলকাতা–৭০০০০১। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই নামকরণ বাংলার আইনজগতের এক উজ্জ্বল নক্ষত্রের প্রতি সম্মান নিবেদন হিসেবেই করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে টোকিও সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপানে থাকাকালীন তিনি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন এবং কলকাতার একটি রাস্তার নাম তাঁর নামে করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব দ্রুত কার্যকর করে Kolkata Municipal Corporation।

পরবর্তীতে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কলকাতা হাই কোর্টও সরকারিভাবে এই সিদ্ধান্তে সিলমোহর দেয়। ২০২৫ সালে এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)-এর নাম পরিবর্তন করে ‘বিচারপতি রাধাবিনোদ পাল সরণি’ করা হয়, যা বাংলার ইতিহাস ও মেধার প্রতি এক গভীর শ্রদ্ধার নিদর্শন বলে মনে করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole