নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গের বৃষ্টির তীব্রতা কিছুটা হ্রাস পেয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Rain Forecast) অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ (Low Pressure) সৃষ্টি হয়েছিল, তা এখন দক্ষিণ ঝাড়খণ্ড ও তার সংলগ্ন অঞ্চলের দিকে সরে গেছে। এই কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে।
আরও পড়ুন: Weather Forecast: বিশাল দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার আকাশে
আজ ১১ জুলাই যেসব জেলায় ভারী বৃষ্টি (West Bengal Rain Forecast) হতে পারে: মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির (West Bengal Rain Forecast) সম্ভাবনা রয়েছে। এই সাতটি জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আবহাওয়া অফিস (Weather Office)। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাস:
১২ জুলাই, শুক্রবার, কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশে। ১৩ জুলাই পর্যন্ত কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৫ জুলাই আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়া দফতর ফের হলুদ সতর্কতা জারি করেছে। তবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এখনই কোনও মাছ ধরার উপর নিষেধাজ্ঞা নেই, অর্থাৎ মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারবেন।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া: উত্তরবঙ্গে এখন বৃষ্টির প্রকোপ কিছুটা কম। তবে ১৪ জুলাই থেকে সেখানে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৫ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি হয়েছে। ১৬ জুলাই জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। ১৭ জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত স্বস্তির নিঃশ্বাস নেওয়া গেলেও উত্তরবঙ্গে আবার বৃষ্টির দাপট শুরু হতে চলেছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া অফিস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
