Weather Forecast: বিশাল দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার আকাশে

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব ও সংলগ্ন উত্তর-পশ্চিম অংশে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা (Weather Forecast)। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২ জুলাইয়ের মধ্যে এই নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে সপ্তাহের শুরু থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

আরও পড়ুন: Saturday Rashifal Update: শনিদেবের কৃপাদৃষ্টিতে ধন্য হবেন এই ৫ রাশির জাতক-জাতিকা, জীবনে আসবে বৈপ্লবিক পরিবর্তন!

আবহাওয়া (Weather Forecast) দফতর জানিয়েছে, ১ জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি আরও বাড়বে ২ জুলাইয়ের পর থেকে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে সমুদ্র পরিস্থিতিও খারাপ (Weather Forecast) হতে পারে বলে পূর্বাভাস। সেই কারণে ২ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই দিনের জন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।রবিবার পরিস্থিতি আরও কঠিন হতে পারে। দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা (৭ থেকে ২০ সেন্টিমিটার)। সেইজন্য এই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে হলুদ সতর্কতা জারি রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=To_DNFD6UuUTbN5e

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া (Weather Forecast) দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ পশ্চিম ডুয়ার্স অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দফতর। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও থাকছে।