নিউজ পোল ব্যুরো: শনির প্রভাবে শনিবারের দিনটি কর্কট সহ মোট পাঁচটি রাশির জাতকদের (Saturday Rashifal Update) জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। কর্মক্ষেত্রে (Workplace) সাফল্য, আর্থিক অগ্রগতি, পরিবারে শান্তি ও ব্যক্তিগত জীবনে সমৃদ্ধি সব মিলিয়ে দিনটি হয়ে উঠবে আশীর্বাদস্বরূপ। জ্যোতিষীয় (Astrological) গণনায় দেখা যাচ্ছে, শনিদেবের কৃপায় ভাগ্যচক্র ঘুরে যেতে পারে এই রাশিগুলির। আসুন জেনে নেওয়া যাক, কোন রাশির জাতকদের (Saturday Rashifal Update) কপালে থাকছে সৌভাগ্যের বর্ষণ—
আরও পড়ুন: Friday Horoscope: শুক্র-বুধের মহাযোগে ৫ রাশির ভাগ্যবদল! আপনি আছেন তো?
মেষ রাশি (ARIES): আজকের দিনটি (Saturday Rashifal Update) মেষ রাশির জাতকদের জন্য মিশ্র ফলদায়ক। চন্দ্র ও মঙ্গল গ্রহের প্রভাবে পুরনো লগ্নি থেকে আর্থিক লাভের (Financial gain) যোগ রয়েছে। পারিবারিক দিক থেকে শুভ পরামর্শ মিলতে পারে জ্যেষ্ঠদের কাছ থেকে। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজস্ব বুদ্ধি ও পরিকল্পনা (Planning) ব্যবহার করাই শ্রেয় হবে। বাইরের কারও প্ররোচনায় ভুল পথে পা বাড়ানো ঠিক নয়।
কর্কট রাশি (CANCER): শনির দৃষ্টিপাতে কর্কট রাশির জাতকদের আজ সাহস, মনোবল ও নেতৃত্বগুণের বিকাশ ঘটবে। কর্মজীবনে অগ্রগতি এবং ব্যক্তিত্বের মাধ্যমে অন্যদের হৃদয় জয় করার সম্ভাবনা প্রবল। সন্তানের কোনও গুরুত্বপূর্ণ অনুরোধ বা চাহিদা সামনে আসতে পারে। সম্পত্তি (Property) ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি। গ্রহের অবস্থান বলছে তাড়াহুড়ো করলেই বিপত্তি ঘটতে পারে।
সিংহ রাশি (LEO): আজ সিংহ রাশির জাতক-জাতিকারা শনির আশীর্বাদে অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন। আগে দেওয়া ঋণ ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে নতুন চুক্তি বা পার্টনারশিপে (Partnership) লাভের সম্ভাবনা রয়েছে। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত, তাদের জন্য দিনটি সম্মান ও সুযোগ বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে নেতৃত্বের গুণ প্রকাশ পাবে।
কন্যা রাশি (VIRGO): কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। শনি ও বুধের প্রভাবে নতুন কাজ হাতে নেওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবনেও মিল ও সৌহার্দ্য বজায় থাকবে। ঘরে বসে কাজ করা জাতকদের সতর্ক থাকতে হবে—যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা যাচাই করে নেওয়া দরকার। যারা চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের সামনে খুলতে পারে নতুন দরজা।
কুম্ভ রাশি (AQUARIUS): কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজ শনিদেবের আশীর্বাদে নিজের চিন্তাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। দাম্পত্য জীবনে মিলনের যোগ রয়েছে। অংশীদারি ব্যবসায়ে শুভফল লাভ হবে। যারা কোনও আইনি বিষয় নিয়ে চিন্তিত, তাদের জন্য পরামর্শ—যথাযথ আইনি রাস্তায় চলুন, সাফল্য মিলবে। সন্তানসংক্রান্ত বিষয়ে সঞ্চয় করা শুভ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
