নিউজ পোল ব্যুরো: আমেরিকার (US Citizenship) মাটিতে জন্ম নিলেই মিলবে নাগরিকত্ব? বহু দশকের এই প্রতিষ্ঠিত নিয়মের গায়ে প্রশ্নচিহ্ন বসিয়ে সুপ্রিম কোর্টে (US Supreme Court) বিশাল জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব (US Citizenship) সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন প্রশাসন, আদালত নয়।
ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দ্বিতীয়বার প্রেসিডেন্টের আসনে বসেই ঘোষণা করেছিলেন নাগরিকত্ব আইনের (US Citizenship) সংস্কার তার অন্যতম অগ্রাধিকারের বিষয়। তার যুক্তি, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহু অভিবাসীকে আমেরিকার দিকে টেনে আনছে, যার ফলে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রেক্ষিতে তিনি একটি ‘এক্সিকিউটিভ অর্ডার’ বা প্রেসিডেনশিয়াল আদেশে স্বাক্ষর করেন, যেখানে জন্মসূত্রে নাগরিকত্বের নিয়মে বদল আনার কথা বলা হয়। তবে সেই সিদ্ধান্ত রুখে দেয় একে একে তিনটি ফেডারেল আদালত। কিন্তু এবার, সুপ্রিম কোর্ট (US Supreme Court) রায়ে জানিয়ে দিল, এ বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তেই শেষ কথা, আদালত হস্তক্ষেপ করতে পারে না।
এই ঐতিহাসিক রায়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এটা আমার জন্য বড় জয়। দেশের স্বার্থেই নাগরিকত্ব নীতির সংস্কার সময়ের দাবি।” তিনি আরও ইঙ্গিত দেন, জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ পুরোপুরি বন্ধ করার পথে প্রশাসন দ্রুত এগোবে। এছাড়াও, অভিবাসনপ্রক্রিয়া হবে আরও কঠোর। নতুন নীতিতে নজরদারি বাড়বে সেই সব সংস্থার উপরও যারা অবৈধ অভিবাসীদের আর্থিক সাহায্য করে বলে অভিযোগ রয়েছে। প্রায় দেড়শো বছরের পুরনো নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে ট্রাম্প যেভাবে সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে সুপ্রিম কোর্টের সম্মতি আদায় করলেন, তা ভবিষ্যতের অভিবাসন নীতিতে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
