Suvendu Adhikari: কাশ্মীর বিতর্কে শুভেন্দুর ‘নির্দেশ’ ঘিরে ঝড়, প্রশ্নে তার ‘মুসলিম অধ্যুষিত’ তত্ত্ব

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: কাশ্মীর (Kashmir) নিয়ে ফের রাজনৈতিক উত্তাপ। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্বয়ং দেশবাসীকে ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের আহ্বান জানাচ্ছেন, সেখানে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্যে শুরু হয়েছে প্রবল বিতর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভেন্দু বলেন, “কোনও বাঙালি যেন মুসলিম অধ্যুষিত এলাকায় না যান। কাশ্মীরের বদলে জম্মু, হিমাচল, উত্তরাখণ্ড, ওড়িশা ঘুরে আসুন। প্রাণ আগে। সন্তানদের বাঁচান, নিজেদের বাঁচান।” তার এই মন্তব্যে প্রশ্ন উঠেছে, তিনি কি পুরো মুসলিম সমাজকে সন্দেহের চোখে দেখছেন?

আরও পড়ুন: Canada: স্বপ্নভঙ্গ আকাশে! মাঝআকাশে মুখোমুখি সংঘর্ষে ভারতীয় তরুণ পাইলটের মর্মান্তিক মৃত্যু কানাডায়

বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে, কারণ এই মন্তব্য আসে এমন এক সময়, যখন কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন বাংলার দুই পর্যটক—বিতান অধিকারী ও সমীর গুহ। এই ঘটনার পর রাজ্যে পর্যটকদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। কিন্তু সেই ভয়ের আবহেই প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বার্তা দেন, “কাশ্মীর (Kashmir) এখন স্বাভাবিক, নিরাপদ। পর্যটন চালিয়ে যান।” এমনকি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) সরাসরি বাংলার পর্যটকদের আমন্ত্রণ জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) সেই বার্তাকে সমর্থন করে জানান, তিনি নিজে কাশ্মীরে যেতে পারেন।

এই অবস্থায় শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য যেন কেন্দ্রীয় সরকারের বার্তার সঙ্গে একেবারে বিপরীত মেরুতে। বিজেপি-র (BJP) সর্বোচ্চ নেতৃত্ব যেখানে কাশ্মীর সফরকে নিরাপদ বলে তুলে ধরছেন, সেখানে রাজ্যের নেতার এই ‘বিতর্কিত’ পরামর্শ কেবল রাজনৈতিক নয়, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগও টেনে আনছে। তার (Suvendu Adhikari) কথায়, “আমি শুধু বিধায়ক হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে সতর্ক করছি।” কিন্তু এই সতর্কবার্তায় সাম্প্রদায়িক ইঙ্গিত থাকায় নিন্দার ঝড় উঠেছে সামাজিক ও রাজনৈতিক মহলে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এক জননেতা কী করে পুরো একটি সম্প্রদায়ের উপর আঙুল তুলতে পারেন? এই বিতর্ক কেবল রাজনৈতিক মতপার্থক্যের প্রশ্ন নয়, বরং দেশজুড়ে সাম্প্রদায়িক সহাবস্থানের বার্তাকেই যেন চ্যালেঞ্জ জানাচ্ছে। এখন প্রশ্ন এই বিতর্কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কী অবস্থান নেবে?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT