নিউজ পোল ব্যুরো: আগামী বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি অবসর নিচ্ছেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) মন্তব্যে সর্বভারতীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। কান পাতলেই সব মহলে প্রধানমন্ত্রীর অবসর নিয়ে জল্পনা। ঘটনার সূত্রপাত মোহন ভাগবতের এক মন্তব্যকে কেন্দ্র করে। বলেছেন নেতাদের ৭৫ বছর বয়সে অবসর নেওয়া উচিত। চলতি বছরের সেপ্টেম্বরে ৭৫ বছরে পা দেবেন আরএসএস প্রধান এবং প্রধানমন্ত্রী মোদীও। মোহন ভাগবতের মুখে ৭৫ বছরে অবসের কথা কি প্রধানমন্ত্রী মোদীকে (PM Modi) নিশানা করেই তা নিয়েই চলছে চর্চা।
বুধবার সন্ধ্যায় নাগপুরে প্রয়াত আরএসএস আদর্শবাদী মরোপন্ত পিংলের প্রতি উৎসর্গীকৃত এক বই প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ভাগবত বলেন, “যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।” ভাগবত মরোপন্ত পিংলের কথা স্মরণ করেন বলেন তিনি খুবই রসিক ছিলেন। এর পরেই আরএসএস প্রধান বলেন, “মরোপন্ত পিঙ্গলে একবার বলেছিলেন যে ৭৫ বছর বয়সের পর যদি তোমাকে শাল দিয়ে সম্মানিত করা হয়, তাহলে এর অর্থ হল তোমার এখনই থামতে হবে, তুমি বৃদ্ধ; সরে যাও এবং অন্যদের আসতে দাও।” অনেকেই প্রধানমন্ত্রী মোদীর প্রতি একটি গোপন বার্তা হিসেবে এই মন্তব্যকে ব্যাখ্যা করেছেন, যা রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। শিবসে না (ইউবিটি) রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত এই মন্তব্যকে নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী মোদী লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী এবং যশবন্ত সিং-এর মতো নেতাদের ৭৫ বছর বয়সের পর অবসর নিতে বাধ্য করেছিলেন। দেখা যাক তিনি এখন নিজের উপর একই নিয়ম প্রয়োগ করেন কিনা।” এখানেই শেষ নয় রাউত আর বলেছিলেন চলতি বছর নাগপুরে আরএসএস সদর দপ্তরে মোদীর মার্চে সফরের সময়ে মোহন ভাগবত প্রধানমন্ত্রীকে অবসরের কথা জানিয়েছিলেন। যদিও সেই সময়ে বিজেপি খবর মিথ্যা বলেই দাবি করে।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: কাশ্মীর বিতর্কে শুভেন্দুর ‘নির্দেশ’ ঘিরে ঝড়, প্রশ্নে তার ‘মুসলিম অধ্যুষিত’ তত্ত্ব
মোহন ভাগবতের (Mohan Bhagwat) মন্তব্যকে নিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিক ভাবেই ঝড় উঠেছে। কংগ্রেস নেতা অভিষেক সিংভি বলেছেন, “অনুশীলন ছাড়া প্রচার করা সর্বদা বিপজ্জনক। ৭৫ বছর বয়সসীমা প্রয়োগ করে মার্গদর্শক মণ্ডলকে বাধ্যতামূলক অবসর দেওয়া নীতিহীন, কিন্তু ইঙ্গিত স্পষ্ট যে বর্তমান ব্যবস্থা এই নিয়ম থেকে অব্যাহতি পাবে।” তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে ২০২৩ সালের মে মাসে স্পষ্ট করেছিলেন যে বিজেপির সংবিধানে অবসরের কোনও ধারা নেই। “মোদী জি ২০২৯ সাল পর্যন্ত নেতৃত্ব দেবেন। অবসরের গুজবে কোনও সত্যতা নেই।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
