নিউজ পোল ব্যুরো: রাষ্ট্রসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে (UN Session) এবার থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। এই সিদ্ধান্ত শুধু প্রোটোকলের বদল নয়! অনেকের মতে, আন্তর্জাতিক রাজনীতির জমিতে এটি এক কৌশলী চাল, যার লক্ষ্য হয়তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দিকেই।
আরও পড়ুন: US Open 2025 Donald Trump: এক দশক পর US Open সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
এর আগে রাষ্ট্রসংঘ কর্তৃপক্ষের (UN Session) প্রকাশিত তালিকায় দেখা গিয়েছিল, চিন, পাকিস্তান, বাংলাদেশসহ মোদীরও (Narendra Modi) নিউ ইয়র্কে (New York) উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সেই পরিকল্পনায় পরিবর্তন এনে, মোদীর বদলে জয়শংকরকে পাঠানো হচ্ছে, এতে স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের কৌতূহল বাড়ছে।
বিশেষত ট্রাম্প যখন ক্ষমতায় ফিরে আসার পর প্রথমবার রাষ্ট্রসংঘের মঞ্চে (UN Session) বক্তৃতা দিতে চলেছেন, তখন মোদীর এই অনুপস্থিতি কি কোনও বার্তা বহন করছে? সম্প্রতি এসসিও সম্মেলনে (SCO Summit) মোদীকে একসাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে দেখা গিয়েছিল। সেই ছবি ঘিরে ট্রাম্প মন্তব্য করেন, “মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চিনের কাছে হারিয়ে ফেলেছি।” এমন মন্তব্যে ক্ষোভ এবং হতাশা দুই-ই ধরা পড়েছে ট্রাম্পের কণ্ঠে।
এরপর আবার রাষ্ট্রসংঘে মোদীর অনুপস্থিতি আরও ইঙ্গিতবাহী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি হয়তো ভারতীয় কূটনীতির এক ‘সাইলেন্ট রিপ্লাই’। জন বল্টনের মতো প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা আগেই বলেছিলেন, মোদী-ট্রাম্প সম্পর্ক প্রায় শেষ। এবার সেই ব্যাখ্যাকে যেন আরও ওজন দিচ্ছে মোদীর এই ‘দূরত্ব’।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
